বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৭ এএম
সাবরিনা জাহান ময়না গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার জঙ্গল থেকে সাদ্দাম হোসেন (২৩) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুন) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।সাদ্দাম হোসেন পাবনা ঈশ্বরদী উপজেলার আলতাপাড়া গ্রামের হাতেম মোল্লার ছেলে। তিনি উপজেলার মৌচাক ভান্নাড়া পূর্বপাড়া স্থানীয় বাবুর বাসার ভাড়াটিয়া। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সাদ্দাম অটোরিকশা নিয়ে বাসা হতে বের হয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। আজ (সোমবার) সকালে উপজেলার বরাব এলাকায় পাশে থাকা একটি জঙ্গলে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী মৌচাক পুলিশ ফাঁড়িতে দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ থানায় আনা হয়েছে। পরে পরিবার তার লাশ শনাক্ত করেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় নিহত সাদ্দাম নেশা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে ও মাদক সংশ্লিষ্টতার কারণে গলা কেটে হত্যা করেছেতিনি আরও বলেন, অটোরিকশাটি পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত