বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৮ এএম
বগুড়া প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর নৌ থানার অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জনকে আটক করা হয়েছে।
১০ জুন (শনিবার) সকাল ১১টায় সদর নৌ থানা সিরাজগঞ্জ সহ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন কাজলা ইউনিয়নের বেনুপুর মৌজাস্থ যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানাধীন পলশিয়া এলাকার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন নাটুয়াপাড়া এলাকার মৃত শুকুর তরফদারের ছেলে রবিউল তরফদার (৪২), মোঃ আজিবরের ছেলে শাকিল খান (২১), আয়নাল হকের ছেলে রফিকুল ইসলাম ওরফে ওবাইদুল (২১) কে আটক করা
হয়।
এ সময় তাদের হেফাজত হতে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১০,০০০,০০ টাকা মূল্যের দৈর্ঘ্য অনুমান ৭৭ ফিট, প্রস্থ ১৫ ফিট একটি নাম বিহীন ড্রেজার মেশিন এবং আনুমানিক ১০,০০০,০০ টাকা মূল্যের দৈর্ঘ্য অনুমান ১১০ ফিট, প্রস্থ ২৫ ফিট একটি এমবি জোবাল কুয়েত নামক বাল্কহেড উদ্ধার পূর্বক একইদিন ১১:২৫ টায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করে আসামীদের বিরুদ্ধে এসআই (নিঃ) মাইদুল ইসলাম ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এ এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এ এজাহার দায়ের করা হলে সেই এজাহার অনুযায়ী মামলা রুজু করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের সরঞ্জামাদি সহ চার জন আসামীকে আটক করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত