বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
ক্রাইম রিপোর্টার সোহেল: পটুয়াখালীতে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকির কে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামী শাকিব গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে বরিশালের উজিরপুরে খালার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার ( ১০ জুন ) দুপুরে পুলিশ সুপারের সম্মলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (পিবিএম- বিপিএম) এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে শাকিব দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক অবস্থায় ছিল। শুক্রবার রাতে উজিরপুরে খালার বাসায় আশ্রয় নিলে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ভোররাতে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গতঃ পটুয়াখালী জেলা শহরের ফটিকে খেয়াঘাটস্থ আবাসিক সিকদার রেস্ট হাউজের কক্ষে বসে নেশা করতে না দেয়ায় গত ২জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার গেষ্ট হাউসের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় শহরের চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী শাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্ত চক্র। টানা ৬দিন যন্ত্রণা ভোগের পর বুধবার ভোররাতে শেখ হাসিনা বার্ণ ইনিষ্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন শাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -৮। হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ডবাজার এলাকায় জাহাঙ্গীরের লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বি
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত