বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
বগুড়ার প্রতিনিধি:
বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানী ও তার অশ্লীল ছবি দেয়ালে সাটানোর অভিযোগে আনিছুর রহমান নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।
প্রাইভেট শিক্ষক আনিছুর রহমান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ধুনট শহরে একটি বাসা ভাড়া নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়াতো সেই শিক্ষক। শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী প্রায় এক বছর আগে থেকে তার কাছে প্রাইভেট পড়তো। ৪ ফেব্রুয়ারী শিক্ষক আনিছুর রহমান প্রাইভেট পড়ানো শেষে সব শিক্ষার্থীকে বিদায় করে দিয়ে ওই স্কুলছাত্রীকে আলাদাভাবে পড়ানো শুরু করে। একপর্যায়ে শিক্ষক আনিছুর একা থাকার সুযোগে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করে। বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন।
ওই স্কুলছাত্রী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।৬ জুন রাতে শিক্ষক আনিছুর রহমান ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি ওই স্কুলছাত্রীর বাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুটির সাথে সাটিয়ে দেয়। মামলার পর থেকে শিক্ষক আনিছুর রহমান পলাতক রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানী ও তার অশ্লীল ছবি বিভিন্নস্থানে সাটানোর অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত