বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
মোঃ মুকুল হোসেন বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ কুষ্টিয়া ইবি থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা -বিত্তিপাড়া খাবার হোটেলের আড়ালে মধ্যবয়সী নারীদের দিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল (০৬)জুন ২০২৩ ইং তারিখে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক সংলগ্ন শ্যাকম এর হোটেলে অভিযান চালিয়ে হাতেনাতে দুইজন মধ্যবয়সী নারী ও একজন কাস্টমার সহ হোটেল মালিক শ্যাকমকে আটক করেছে ইবি থানা পুলিশ। অভিযুক্ত হোটেল ব্যবসায়ী শ্যাকম (৪৫) বিভিন্ন স্থান থেকে মধ্যবয়সী নারীদের এনে খাবার হোটেল ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছেন এই দেহ ব্যবসা। ১১ মাইল থেকে শুরু করে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কোলঘেঁষে প্রায় অর্ধশত খাবার হোটেল গড়ে উঠেছে। যার মধ্যে প্রায় ৬/৭ টি হোটেল ইতিমধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কিছু হোটেল বেশ চাকচিক্য ভাবে নির্মিত হয়েছে যা কাস্টমারদের নজরে আসতে সুবিধা হচ্ছে। গত তিন মাস পূর্বেও বিত্তিপাড়া তেল পাম্পের সামনে ও তেল পাম্পের সাথে দুই হোটেলে অবৈধ দেহ ব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। তবে মাস না পেরোতেই তারা জেল থেকে বের হয়ে ওই একই ব্যবসায় লিপ্ত হয় বলে জানা যায়। এসব ঘটনা অনেকেই জানার পরও মান সম্মানের ভয়ে মুখ খুলছেন না। অপরদিকে এই নারী ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সের যুবকরা প্রতিনিয়ত হচ্ছেন বিপদগামী। ফলে যুবকদের অভিভাবকরা রীতিমতো তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এমন অপকর্মের প্রতিকার চান স্থানীয়রা। এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ৪ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত