বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ২৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নির্মাণের এক বছরের বেশি সময় চলে গেলেও বিদ্যুত সংযোগসহ নানা জটিলতায় বাস টার্মিনালটি চালু করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। টার্মিনালের অভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কাজ চলছে। এতে যানজটের পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সূত্র জানায়, বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ২০১৮ সালের নভেম্বর মাসে তিনতলা আধুনিক বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। কাজটি পায় ফরিদপুরের আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিডেট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রথম পর্যায় নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২২ লাখ টাকা। পরে নকশা কিছুটা পরিবর্তন করা হলে ব্যয় বেড়ে দাঁড়ায় ২৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৭৭ টাকায়। নির্মাণকাজ ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় গত বছরের ৩০ এপ্রিল। আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিডেট প্রধান প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ। তবে বিদ্যুৎ সংযোগ না থাকায় ইলেক্ট্রিসিটির কিছু কাজ এখনো বাকি আছে। তাই মৌখিকভাবে আমরা পৌর কর্তৃপক্ষকে হস্তান্তর করে দিয়েছি। সরেজমিনে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির আধুনিক বাস টার্মিনালের ভেতরে নেই কোনো যানবাহন। টার্মিনালের সামনে মহাসড়কের দুই পাশে লাইন ধরে দূরপাল্লার বাসগুলো দাঁড় করে রাখা। অস্থায়ী কাউন্টারগুলো টার্মিনালের সামনে চেয়ার টেবিল বসিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। টার্মিনালের প্রবেশ পথও তালাবন্ধ। মাদারীপুর সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান বলেন, টার্মিনাল চালু না হওয়ায় আমরা মহাসংকটে আছি। বর্ষাকালে বাসগুলো রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় না। দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাছাড়া টার্মিনাল চালু না থাকায় যাত্রীরাও চরম দুর্ভোগ পোহান। এ সম্পর্কে মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম বলেন, আমাদের আধুনিক বাস টার্মিনালটি প্রস্তুত। কিন্তু বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। এ কারণে আমরা উদ্বোধন করতে পারছি না। তবে আমরা আশাবাদী, খুব শিগগির এই টার্মিনালের কার্যক্রম চালু হবে। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে মাদারীপুর পৌরসভার অধীনে থাকা ২১টি মিটারে ৩ কোটি ৫১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া দাবি করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটিড। ভূতুরে বিদ্যুৎ বিল উল্লেখ করে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ঐ বছরই জুলাই মাসে আদালতে একটি মামলা করেন। এই মামলাটি আদালতে এখনো চলমান। বিদ্যুৎ বিভাগের সঙ্গে মাদারীপুর পৌরসভার এই জটিলতা সমাধান না হওয়ায় বিদ্যুৎ বিভাগ মাদারীপুর বাস টার্মিনালে সংযোগ দিচ্ছে না। জানতে চাইলে মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, আমাদের ২১টি মিটারের বিল বকেয়া ছিল। ইতিমধ্যে একটি বিল যাচাই-বাছাই করে পরিশোধ করা হয়েছে। বাকি বিলগুলো যাচাই-বাছাই করে পরিশোধ করা হবে। তাছাড়া মামলা চলমান। তিনি জানান, বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার পরই আমরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আবেদন করেছি। কিন্তু তারা সংযোগ দেয়নি। আশা করছি, তারা দ্রুত সময়ের মধ্যে সংযোগ দেবেন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, মাদারীপুর পৌরসভা থেকে বাস টার্মিনালে বিদ্যুৎ সংযোগ পেতে পূর্ণাঙ্গ আবেদন করা হয় নাই। তারা পূর্ণাঙ্গ আবেদন করলে আমরা বিধি মোতাবেক সংযোগ দিয়ে দেব। গাউছ-উর রহমান মাদারীপুর জেলা প্রতিনিধি মোবাইলঃ ০১৭৮২২০৬২৫৫
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত