বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩০ এএম
শরিফুল ইসলাম সোহান
প্রতিনিধি :শেরপুর।
[ ৭ জুন ২০২৩ খ্রি.]
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে ময়মনসিংহ রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম ইভেন্ট (দৌড়) পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দূরত্ব দৌড়ে অতিক্রম পরীক্ষা সম্পন্ন হয়। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ইভেন্ট: লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়।
জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ২য় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়। এ ছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সার্বিক কার্যক্রম শেষে মাননীয় ডিআইজি মহোদয় ২য় দিনের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন। যোগ্য প্রার্থীদের পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতিসহ আগামী ৮ জুন ২০২৩ খ্রিঃ তারিখে সকাল ৫.৩০ ঘটিকায় শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার অন্য সকল ইভেন্টে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
পাশাপাশি মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় ২য় দিনের সার্বিক কার্যক্রম সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত