বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩ এএম
রাসেল মাহমুদ পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৭ হাজার শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। ,এখন গ্রীষ্মকাল। বাহিরে রোদের তাপ এবং সঙ্গে বইছে গরম হাওয়া। গরমে জীবন হয়ে উঠছে অতিষ্ঠ। শরীর ঘেমে বের হচ্ছে প্রচুর পরিমাণে পানি। শরীরে পানির অভাব পূরণে দরকার বিশুদ্ধ সুপেয় পানি। কিন্তু সুপেয় পানির ব্যবস্থা নিয়ে হিমসিম খাচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কারণ হিসেবে অধ্যক্ষ কিছু উল্লেখ না করলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে কৌশলে ঠিকই সাংবাদিককে এড়িয়ে গেছেন। পুৃরান ঢাকার এ বিদ্যাপীঠে প্রায় প্রতিদিনই কয়েক শত শিক্ষার্থী ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য কাজে আসেন।নতুন, পুরাতন মিলিয়ে এ বিদ্যাপীঠের ভবন সংখ্যা তিন টি যেখানে খাবার পানির ব্যবস্থা রয়েছে পুরো ক্যম্পাস মিলে একটা আর সেটা হলো ক্যাম্পাসের আঙ্গিনায় নিচতলায় সিঁড়ির পাশে। মাত্র একটি ট্যাপের মাধ্যমে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা তাদের খাবার পানির চাহিদা পূরণ করার চেস্টা করে। তার সঙ্গে অভিযোগ উঠেছে রিজার্ভ ট্যাংকির পানিতে দুর্গন্ধ।তাই ঐ পানিও এখন খাওয়ার অনুপযোগী হয়ে উঠেছে বলে যানাচ্ছে কলেজ কর্মচারীগণ। কলেজে অবস্থানরত কর্মচারীদের সন্তানদের যারা এ পানি ব্যবহার করে আসছে তাদের বিভিন্ন ধরনের পানিবাহিত ও চর্ম রোগের সৃষ্টি হচ্ছে। ঢাকায় প্রায় দিনই সর্বোচ্চ ৩৫° থেকে ৩৭° সেলসিয়াস তাপমাত্রা বাতাসে আর্দ্রতা অনেক বেশি। রোদের তেজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতা যা শিক্ষার্থীদের ভোগান্তির মধ্যে ফেলছে। খোঁজ নিয়ে জানা যায় কোন বিভাগ কিংবা ভবনেও নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। শিক্ষার্থীরা বলছে তাদের পানি খেতে যেতে হয় সিঁড়ির পাশে নিচতলায়। সেখানে একটি মাত্র ট্যাপ ব্যবহার করে সকল শিক্ষার্থী তৃষ্ণা নিবারণ করে থাকে কাজেই সেখানে প্রায় সময়ই ভিড় লেগে থাকে। এছাড়াও অভিযোগ উঠেছে রির্জাভ ট্যাংকির পানির সঙ্গে বাথরুমের টাংকির লাইন একত্রিত হয়ে গেছে। যার ফলে রির্জাভ ট্যাংকির পানির দুর্গন্ধযুক্ত হওয়ায় ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারী যারা এ পানি নিয়মিত ব্যবহার করছে তাদের সন্তানদের সৃষ্টি হচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগের। পাম্প লাইনে দায়িত্বরত বিল্লাল জানান, পানির ট্যাংকির সাথে বাথরুমের লাইন এক হয়ে গেছে। অফিস সহকারী শহীদ জানান, দীর্ঘ দিন ধরে এমন দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করছি । আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। কলেজ কতৃপক্ষে জেনে বুঝে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা সাংবাদিক সমিতির মাধ্যমে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই। ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকা জান্নাত বলেন, পানি বিশুদ্ধকরণ এ মেশিনটি কতটা কার্যকর আমাদের তা জানা নেই। মাঝে মধ্যে আমরা এ ট্যাপ থেকেও পানি খাই, যেখানে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এছাড়াও দুপুরের সময় দীর্ঘ লাইন থাকে ওখানে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী চৌধুরী মোঃ নাইমুর ইসলাম বলেন, অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্যে ক্লাস শেষ করে এসেছিলাম মুখ ধোঁয়ার জন্যে কিন্তু ট্যাপের পানিতে প্রচুর দুর্গন্ধ থাকায় এ পানি ব্যবহার করতে পারিনি। প্রশাসনের কাছে তিনি দ্রুত এ সমস্যা নিষ্পত্তির জন্যে অনুরুধ করেন। এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর মুঠোফোনে বলেন, রিজার্ভ ট্যাংকির ব্যাপারে জানার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কলের ট্যাপে লাল কাপড় বেঁধে সর্তক করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের জন্যে একটি নোটিশও দিয়ে দেওয়া হয়েছে। ১২ হাজার শিক্ষার্থীদের জন্যে একটি মাত্র ট্যাপ ব্যবহারের মাধ্যমে সবাই সুপেয় পানির সঠিক ভাবে পাচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি ডিপার্টমেন্টই রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। এছাড়াও মসজিদ কিংবা দ্বিতীয় তলার সিঁড়িতেও রয়েছে পানির ব্যবস্থা। সিঁড়ির পাশে যে খাবার পানির ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্তভাবে করে দেওয়া এর বাহিরেও আমরা আর দুইটি খাবার পানির ট্যাপের ব্যবস্থা গ্রহণ করেছি। পরবর্তী এ বিষয়ে একাধিক প্রশ্ন করতে গেলে তিনি সাংবাদিককে বলেন, ভাই আমি এই মুহুর্তে ব্যস্ত আছি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত