মাদারীপুরে প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারনে চার্জার ফ্যানের বিক্রি বেড়েছে

sub-editor    ১০:৫৬ এএম, ২০২৩-০৬-০৬    59

মাদারীপুরে প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারনে চার্জার ফ্যানের বিক্রি বেড়েছে

গাউছ-উর রহমান।। মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারনে চার্জার ফ্যানের বিক্রি বাড়ার খবর পাওয়া গেছে। প্রচন্ড গরমের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ের দুর্ভোগ লাঘবে বেড়েছে চার্জার ফ্যান বিক্রি। ছোট-বড় নানা ধরনের চার্জার ফ্যান দেদারসে বিক্রি হচ্ছে। তবে দাম তুলনামূলক বেড়েছে। আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়েই লোডশেডিং বৃদ্ধির কারনে চার্জার ফ্যানের বিক্রি বেড়ে গিয়েছে। গভীর রাতেও নিয়ম করে ৩/৪ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে গরমের কারণে অনেকেরই নির্ঘুম রাত কাটাচ্ছে। এছাড়া দিনের বেলায়ও বিদ্যুৎ যাচ্ছে বার বার। লোডশেডিং এর কারনে রাতে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। গরমের মধ্যে লোডশেডিং থেকে কিছুটা স্বস্তি পেতে বিকল্প হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছে মানুষ। আজ সরেজমিনে ঘুরে দেখা গেছে দোকানগুলোতে বেড়েছে চার্জার ফ্যানের বিক্রি ও বিক্রয় মূল্য। দোকানিরা জানান, গত এক সপ্তাহ ধরে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। দামও একটু বেশি। চাহিদা অনুযায়ী সরবরাহ কম রয়েছে ফ্যানের। প্রতিদিনই অনেক ফ্যান বিক্রি হচ্ছে। চায়না মিনি ফ্যানগুলো বেশি চলছে। স্কুলছাত্ররা এ ফ্যানগুলো বেশি কিনছে। ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে মিনি ফ্যানগুলো এক থেকে দেড় ঘণ্টা চলে এক চার্জে। এছাড়া মান ও আকার অনুযায়ী ৪ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে ফ্যান বেশি বিক্রি হচ্ছে। মো. শাহীন আলম নামে এক দোকানি বলেন, গরম এবং লোডশেডিং বাড়ায় চার্জার ফ্যান বেশি বিক্রি হচ্ছে। আগের তুলনায় প্রতিদিন দ্বিগুণ ফ্যান বিক্রি হচ্ছে তবে দামও বেড়েছে। চায়না ফ্যানগুলোর। এছাড়া মিনি ফ্যান বিক্রি হচ্ছে প্রচুর। অনেকে ফ্যানের ব্যাটারিও কিনে নিচ্ছেন। ফ্যান কিনতে আসা বি. এম আলমগীর নামে এক ব্যক্তি বলেন, লোডশেডিং যে হারে বেড়েছে তাতে চার্জার ফ্যানের বিকল্প নেই। বিদ্যুৎ চলে গেলে বাচ্চারা পড়তে পারে না গরমের কারণে। এজন্য চার্জার ফ্যান নিচ্ছি। বাজারে ফ্যানের দাম বেড়েছে। আলাপকালে সাধারণ মানুষেরা জানান, প্রায় দিনই রাত ১২টার আগে পরে বিদ্যুৎ চলে যায়। দেড় দুই ঘণ্টা পর এসে ঘণ্টা খানেক থাকে আবার চলে যায়। এরপর ফজরের আগে চলে যায়। ভোর ৬টার দিকে আসে। রাতে ঘুমানো যায় না। বাচ্চাদের নিয়ে আরও সমস্যা হচ্ছে। হাত পাখা দিয়ে বাতাস করতে জেগে থাকতে হচ্ছে। ঘরে দুই/একটা চার্জার ফ্যান দিয়েও সবার চাহিদা মেটানো যায় না। খুবই দুর্ভোগ হয়। তাই কষ্ট হলেও চার্জার ফ্যান কিনতে হচ্ছে। লোডশেডিং সম্পর্কে জানতে চাইলে মাদারীপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ জোনাব আলী বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে। রাতে এবং দিনের বিভিন্ন সময়ে লোডশেডিং হচ্ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ