বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৯ এএম
সাবরিনা জাহান ময়না গাজীপুর গাজীপুরে এক পার্লার কর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আদাবই এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম রুবিনা খাতুন (২৮)। তিনি আদাবই এলাকার আব্দুস সালামের মেয়ে। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্বামী পরিত্যক্তা ওই নারী তার বাড়ির কাছে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গেই একটি কক্ষে তিনি রাতে থাকতেন। রোববার রাত ১০টার দিকে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত