বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০০ এএম
সাবরিনা জাহান ময়না জেলা প্রতিনিধি গাজীপুর মহানগরের গাছা থানা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার সকালে সিটি করপোরেশন নির্বাচনপরবর্তী মূল্যায়ন সভার আয়োজন করা হয়। এ সময় এক কর্মীর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে লোহার চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। সভায় সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খানও উপস্থিত ছিলেন। গতকাল রোববার তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে বেলা সোয়া ১১টায় এ সভা শুরু হয়। আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লা খান পরাজিত হওয়ার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে গত ৩১ মে থেকে এ ধরনের মূল্যায়ন সভা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, সভার শুরুতে বক্তব্য দেওয়ার জন্য স্থানীয় এক নেতার নাম ডাকা হয়। তখন অপর একটি পক্ষ তাঁকে কেন ডাকা হলো—বলে হইচই শুরু করে। উত্তেজনার একপর্যায়ে ওই কনভেনশন সেন্টারে থাকা লোহার চেয়ার তাঁরা একে অপরের দিকে ছুড়তে থাকেন। পরে সেখানে থাকা নেতারা ও পুলিশ তাঁদের নিয়ন্ত্রণ করে পরিস্থিতি শান্ত করেন। লোহার চেয়ারের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত