চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাদারীপুর জেলার সেরা স্কুল নির্বাচিত

চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাদারীপুর জেলার সেরা স্কুল নির্বাচিত

sub-editor    ১০:৩৪ এএম, ২০২৩-০৬-০৪    95

চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাদারীপুর জেলার সেরা স্কুল নির্বাচিত

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাদারীপুর জেলার সেরা স্কুল নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মাদারীপুরে এই প্রথমবারের মতো জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়।গত এসএসসি পরিক্ষায় ৭৪ জন অংশগ্রহণ করে পাস করেছে ৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাশের শতকরা হার ৯৮.৫৬%। জিপিএ-৫ প্রাপ্তদের শতকরা হার ২৩-৪৬%। জাতীয় শিক্ষা সপ্তাহ তথ্য অনুযায়ী জানা যায়,বিদ্যালয়ে প্রতি বছরের পরিক্ষার ফলাফল,ছাত্র ছাত্রীদের পাশের হার, মোট শিক্ষার্থীদের সংখ্যা, উপস্থিতি, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত,কর্মরর্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার মানের গড়, ভৌত অবকাঠামোগত সুবিধাসহ সকল দিক ভালো থাকায় জেলার সেরা প্রতিষ্ঠান নিবার্চিত হয়েছে। এছাড়াও জেলার শ্রেষ্ঠ স্কাউট হয়েছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ খান মুহিত। এদিকে বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩১ সালে বন্দর নগরী চরমুগরিয়ার ব্যবসায়ী মহলের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা হয়েছিল চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। এর পরে ২০১৯ সালে অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পান সাবেক নৌপরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি বিদ্যালয়টির।২০২০ সালে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন জেলার অন্যতম মেধাবী শিক্ষক হিসাবে পরিচিত সরদার আবদুল হামিদ। তার অক্লান্ত পরিশ্রমে ফলে এখন এই বিল্যালয়ের শিক্ষার গুনগতমান ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ দ্বারা পাঠদানের ফলে শিক্ষার্থীর সংখ্যা স্বল্প থেকে দাড়িয়েছে সহস্রাধিক। শিক্ষক-কর্মচারীর সংখ্যা হচ্ছেন ৩৪। এসএসসি ও জেএসসি পরীক্ষায় প্রতি বছরই সাফল্য অর্জন করে আসছে। গত২০২১ সালে এই বিদ্যালয় এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৭.৭৩ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ছিল ৯৮.৬৫ শতাংশ। ২০২১ সালে এএসসিতে জিপিএ- ৫ ছিল ৬ জন ও ২০২২ সালের এএসসিতে জিপিএ- ৫ ছিল ১১ জন। এ ছাড়াও অন্যান্য বছরের এসএসসি ও জেএসসির ফলও সন্তোষজনক। বিদ্যালয়টির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার ৯৫ শতাংশ। চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাহিদা আক্তার বলেন, দক্ষিণ বঙ্গের মধ্যে যে কয়টি স্কুল রয়েছে তার মধ্যে মাদারীপুর চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় অন্যতম।এ বছর মাদারীপুর জেলার মধ্যে আমাদের স্কুলটি সেরা স্কুল হয়েছে।আমাদের স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা জেলার সেরা স্কুল হয়েছি। এতে আমরা অনেক খুশি ও আনন্দিত। সেরা স্কুল নির্বাচিত হওয়ার জন্য আমাদের স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কমিটির সদস্য এবং অভিভাবকবৃন্দের অবদান রয়েছে।আমরা আগামীতে বাংলাদেশের মধ্যে সেরা স্কুল হওয়ার আশা রাখি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ বলেন, প্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি সাবেক নৌপরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এমপি স্যাররসহ শিক্ষক, অভিভাবক সবাই আমাকে সহযোগিতা করে যাচ্ছেন বলেই আমি সহজেই এসব অর্জন করতে পেরেছি। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আগামীতেও সবার দোয়া ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন,বিদ্যালয়টির লেখাপড়া মানোন্নয়নে নিয়মিত অনলাইন পদ্ধতিতে পাঠদান, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের হোম ভিজিট, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করছেন শিক্ষকবৃন্দ। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অঙ্গনেও যথেষ্ট ভূমিকা রাখছে। এছাড়াও শ্রেণিকক্ষসহ পুরো ক্যাম্পাস সিসি টিভির আওতায় নিয়ে আসায় যথাযথ শ্রেণি কার্যক্রম নিশ্চিত হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীরা বেসিক ক্লাস পাওয়ায় তারা এগিয়ে যাচ্ছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি জানান, ১৯৩১ শালে বন্দর নগরী চরমুগরিয়ার ব্যবসায়ী মহলের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা হয়েছিল চরমুগরিয়া মার্চেন্টস্ হাই স্কুল, বিগত কিছুদিন আগে আমি অত্র বিদ্যালয়ের সভাপতির দায়ীত্ব নেওয়ার পর বেশ কয়েকটি ভবন করে দেওয়া সম্ভব হয়েছে। এবং বর্তমান প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ এর সততা,শ্রম শিক্ষানুরাগ এবং কর্মতৎপরতা দিয়ে আজ স্কুলকে এই পর্যায় নিয়ে আসছেন, এটি সত্যি একটি ঐতিহাসিক বিষয় এবং সে প্রশংসার দাবিদার। এছাড়া তিনি স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা,পরিচালনা কমিটি এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ