বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৪ এএম
মামুন হাসানঃ- স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকায় আদালতে মামলা চলমান ও স্থিতাবস্থা থাকার পরও গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ এর মালিকানাধীন আমেনা নীট ফেব্রিক্স কর্তৃক সংখ্যালঘু পরিবারের বিরোধপূর্ণ জমি জবর দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সাতেঙ্গা মৌজার বর্তা গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলার বর্তা গ্রামের সংখ্যালঘু মলিন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে রতন চন্দ্র মন্ডলের সাতেঙ্গা মৌজার ৫৬৬ নম্বর দাগসহ চারটি দাগে পৌত্রিক সূত্রে পাওয়া দুই একর ৬৪ শতাংশ জমির উপর বসতবাড়ি নির্মাণপূর্বক দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। প্রতিপক্ষ টুকি রানী, শুক্কর আলী, স্বপন মিয়া, বিল্লাল হোসেন ও আব্দুল রারেকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। এমনকি ওই জমিতে আদালতের স্থিতাবস্থা জারি রয়েছে। আদালতের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে প্রতিপক্ষরা রতনের জমিতে মাটি ফেলে ও কাটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায় আমেনা নীট ফেব্রিক্স কর্তৃপক্ষ। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজে বাঁধা প্রদান করে। রতন চন্দ্র মন্ডল জানান, গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ এর মালিকানাধীন আমেনা নীট ফেব্রিক্স কর্তৃক স্থানীয় দালালদের সহযোগিতায় কিছুদিন আগে তার জমি থেকে ২৫/৩০ টি বিভিন্ন প্রজাতীয় গাছ কেটে নিয়ে যায়। এখন তার পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান ও নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষরা তার তোয়াক্কা না করে জোর করে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন ধরেণর হুুমকী দিয়ে আসছে। এখন তিনি ওদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ঘটনায় রতন চন্দ্র মন্ডল বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ভূক্তভোগীকে আইনগত সহায়তা প্রদান করা হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত