বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০০ এএম
পার্থ বড়ুয়া লিমন চট্টগ্রাম..... বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা যাচ্ছে। আর প্রাথমিক পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ। এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এত তাড়াতাড়ি নির্দিষ্ট পূর্বাভাস দিতে রাজি নন তারা। পূর্বাভাস অনুসারে আগামী ৩ জুন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের কাছে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৮ জুন সেটি পৌঁছবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূল। তবে ঘূর্ণিঝড়টি কবে ভূভাগে প্রবেশ করবে সেই পূর্বাভাসের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা পশ্চিমবঙ্গের ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলা মুশকিল। কারণ ওই একই সময় আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কোন ঝড়টি আগে তৈরি হচ্ছে তার ওপর তাদের শক্তি ও গতিপথ অনেকটা নির্ভর করছে।’ ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ‘বিপর্যয়’, অন্যটির নাম হবে গতি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত