বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০০ এএম
ক্রাইম রিপোর্টার সোহেল:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ফিল্মি স্টাইলে ব্যবসা প্রাতষ্ঠানে হামলা চালানো হয়েছে। ৩০ মে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার বগা ইউনিয়নের কৌখালী বাজারে মো. তারেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। হামলার পর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার তারেক সিকদার অভিযোগ করেন, স্থানীয় সুলতান মুহরির নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইয়ের ছেলে বাচ্চুর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এ হামলা চালায়। হামলাকারীরা ফ্রিজ ও টিভিসহ ৫-৬ লাখ টাকার মালামাল ভাংচুর করে এবং নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া আরও হামলা চালানো হয় তারেক সিকদারের মালিকানাধীন একটি অটো গ্রেজ এবং ২ টি বসতঘরে। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা কুপিয়ে ত্রাসের সৃষ্টি করে।
তারেক সিকদার আরও অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে সুলতান মুহরী বলেন, হামলার সাথে আমরা জড়িত নই। নিজেদের মধ্যে অভ্যন্তরীন বিরোধের জেরে ওরা নিজেরা হামলা করে আমাদেরকে দোষারোপ করছে।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিরু মিয়া বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত