বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ এএম
জাহিদুল হক রনিঃ
আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্থান পেয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।
আয়রনম্যান প্রতিযোগিতা একদিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এই প্রতিযোগিতায় ১ জন প্রতিযোগিকে ৩.৮ কিঃমিঃ সাঁতার শেষ করে ১৮০ কিঃমিঃ সাইকেল চালাতে হয় এবং এরপর ৪২.২ কিঃমিঃ ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। এই তিনটা ডিসিপ্লিনে সর্বোমোট ২২৬.৩ কিঃমিঃ দূরত্ব যদি বিরতিহীনভাবে কেউ ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে পারে তবে তাকে আয়রনম্যান মেডেল দেয়া হয়। সারা বছর বিশ্বের ৬০ টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্ট গুলোতে অ্যাথলেটসদের পারফরম্যান্স এর
উপর ভিত্তি করে সেরা অ্যাথলেটসদের বাছাই করে অনুষ্ঠিত হয় আয়রনময়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এবছর সেপ্টেম্বরে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ -২০২৩ ।
এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।
মিশু বিশ্বাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসাবে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে কর্মরত আছেন। তিনি গতকাল ব্রাজিলে অনুষ্ঠিত "আয়রনম্যান ব্রাজিলে" বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে এই ২২৬.৩ কিঃমিঃ দূরত্ব মাত্র ১২ ঘন্টা ১১ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩.৮ কিঃমিঃ সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ঘন্টা ৩৭ মিনিট, ১৮০.২ কিঃমিঃ সাইকেল চালোনা শেষ করেছেন ৬ ঘন্টা ২০ মিনিট এবং ৪২.২ কিঃমিঃ ম্যারাথন দৌড় শেষ করেছেন মাত্র ৩ ঘন্টা ৪৯ মিনিটে!
ইতোপূর্বে, মিশু বিশ্বাস গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত "আয়রনম্যান মালয়েশিয়া" কৃতিত্বের সাথে ১৩ ঘন্টা ১৯ মিনিটে এবং তুরস্কে অনুষ্ঠিত "আয়রম্যান তুরস্ক" ৭০.৩ সফলভাবে শেষ করেন ৬ ঘন্টা ৩৫ মিনিটে।
উল্লেখ্য, মিশু বিশ্বাস ২০২০ সালে প্রথম সিভিল সার্ভেন্ট হিসাবে বাংলা চ্যানেল অতিক্রম করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, সিংগাপুর ও থাইল্যান্ড হাফ ম্যারাথন সহ প্রায় অর্ধশতাধিক হাফ-ম্যারাথনে অংশগ্রহণ করেন৷
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত