বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ এএম
ক্রাইম রিপোর্টার সোহেল:
পটুয়াখালীতে একই সময় অজ্ঞাত বিষাক্ত গ্যাসে জহির- মেহেরুন নার্সিং কলেজের হোস্টেলে একজন শিক্ষকসহ ২৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক চিকিৎসা নিয়ে শিক্ষক সিমা সহ ১৯ জন শিক্ষার্থী হোস্টেলে ফিরে গেলেও ৫ জন শিক্ষার্থী হাসপাতালে শ্বাস কস্টে কাতরাচ্ছে। এরা হচ্ছেন- সাথী (২৫) দ্বিতীয় বর্ষ, মিম(২০) ১ম বর্ষ, মেহেরুননেছা মৌ(২০) ২য় বর্ষ, সাওদা(২০) ২য় বর্ষ, পুর্নিমা(২১) ২য় বর্ষ।
প্রাথমিক চিকিৎসা নেয়া ১৯ জন হচ্ছেন- শারমিন, স্বপ্না, জুথি, কাওসার, জেবুননেছা, অন্তরা, দিপিকা, সিনহা, ফয়সাল, নাসরিন, আইরিন, লিমা,
মারজানা, সাদিয়া, রাবেয়া, সুমাইয়া, স্বর্না ও মুন্নী। পটুয়াখালী জেলা শহরের কলাতলা বাজার এলাকাস্থ জহির- মেহেরুননেছা নাসিং কলেজের চেয়ারম্যান মেহেরুননেছা সুমি জানান, সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে একই সময় কলেজের তিনটি হোস্টেলে অজ্ঞাত বিষাক্ত গ্যাসে একজন শিক্ষকসহ ২৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে নিকটস্থ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ১৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হোস্টেলে ফিরে যায়। বাকি ৫ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছে। রাতে সদর উপজেলার ইউএনও, সদর থানার ওসি এবং কলেজের অধ্যক্ষ হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীদের টাইম টু টাইম খোঁজ খবর নিচ্ছেন।
কলেজের চেয়ারম্যান মেহেরুননেছা সুমি ঘটনার বিষয় জানান, একই সময় তিনটি ভবনের তিনটি ছাত্রাবাসে অজ্ঞাত বিষাক্ত গ্যাস ছড়ানো এটা একটা ষড়যন্ত্র। এ ঘটনার তদন্ত চলছে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান অজ্ঞাত কোন কারনে অসুস্থ হতে পারে। সবাই সুস্থ আছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এফ.এম. আতিকুর রহমান জানান, সাইকেটিক জনিত কারনে এ অসুস্থতা হতে পারে, মেজর কোন সমস্যা না, সুস্থ হয়ে যাবে।
দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট নার্স রাবেয়া জানান, সন্ধ্যার পরে মরিচ পুড়লে যে রকম ধাঁচ হয়, তেমনি এক ধাঁচের মত লাগছিল। এ ধাঁচ তিনটি হোস্টেলেই অনুভব হয়েছিল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত