বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০১ এএম
আব্দুল হালিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র
মজুমদার বলেছেন কৃষি নির্ভর এই দেশে কেবল কৃষিসেক্টরের কৃষকরাই পারে দেশের
সার্বিক উন্নয়নে বিপ্লব ঘটাতে। তাই দেশ গড়ার কাজে কৃষকদের এগিয়ে
আসতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা কৃষি দপ্তরের
আয়োজনে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি
সম্প্রসারণের মধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প ( আর ডিএপি) এর
আওতায় তিন দিনব্যপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথগুলি বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা
(অতি:দা:) এর
সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরোও বলেন যে, শেখ
হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ
করে যাচ্ছেন। কৃষকদের কষ্ট কমানোর জন্য সরকার প্রতিবছর কৃষকদের মঝে
বিনামূল্যে কৃষি প্রণোদনা, কোটি কোটি টাকা ভুর্তুকি দিয়ে আসছে।
দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতে আরোও বৃদ্ধি
করা হবে। শেষে তিনি আগামী সংসদ নির্বাচনে দেশের স্বার্থে দেশের মানুষের
উন্নয়নের স্বার্থে নৌকার প্রতি ভোট চেয়ে তার বক্তব্য সমাপ্ত করেন। এর আগে
সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলার গোডাউনপাড়া মোড়ে দেশের আমের
বাণিজ্যিক রাজধানী খ্যাত সাপাহার উপজেলায় চলতি মৌসুমে আম সংগ্রহ ও
বিপননের উদ্বোধন করেন। এর পর সকাল ১০টায় ঐতিহ্যবাহী জবই বিলে নির্মিত
“জবই বিল মাছ চত্বর” এর উদ্বোধন এবং সাকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ
প্রাঙ্গনে নির্মিত “জয়বাংলা চত্বর” এর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নারগিছ সরকার ,জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী ও সকল ইউপি চেয়ারম্যান
উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত