বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ এএম
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ থেকে এন্ডোস্কপির মাধ্যমে মোতালেব হোসেন (৪০) নামের এক যুবকের পেট থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসক। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক রোগী। কলম খেয়ে ফেলেছিলেন। রোগী এখন সুস্থ।
শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম।
ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫)। তিনি মানসিক রোগী। পরে তাঁর পেট পরীক্ষা করে দেখা যায় ভেতরে অনেকগুলো কলম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী
গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে পেট থেকে বের করে আনা হয় ১৫টি কলম!’
ডা. জাহিদ আরও বলেন, ‘আব্দুল মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় খাদ্য ভেবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কলম খেয়ে ফেলেছিলেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুস্থ আছেন। তাঁকে মানসিক চিকিৎসা দেওয়া হবে।’
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০০৬ সালে মোতালেব হোসেনের পেটব্যথা হয়েছিল। সে সময় অস্ত্রোপচার করে তার পেট থেকে দুটি লোহার টুকরা বের করা হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত