শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ পিএম
বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের জনসভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৩টা ৫২ মিনিটে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জনসভা মঞ্চে পৌঁছান। এরপর বক্তব্য দেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, অপেক্ষা করুন, খেলা হবে। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। সামনের খেলা আর্জেন্টিনা, নেদারল্যান্ড, পর্তুগালের সঙ্গে মরক্কো। সামনে ব্রাজিলের খেলাও আছে। এবার ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে।
দুর্নীতি, হাওয়া ভবন, আগুন সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।
বিএনপি-জামায়াত অসংখ্য মায়ের বুক খালি করেছে মন্তব্য করে তিনি বলেন, ছেলেহারা মায়ের আর্তনাদ, স্বামীহারা স্ত্রীর আর্তনাদ, ভাইহারা বোনের আর্তনাদে ভারী বাংলার আকাশ। যারা এসব হত্যা করেছে তাদের বুকে খুব জ্বালা।
পদ্মা সেতুসহ উন্নয়নের কারণে বিএনপি-জামায়াতের এমন জ্বালা বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, সাবধান হয়ে যান। তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে।
জনগণের উদ্দেশে কাদের বলেন, বিএনপি থেকে সাবধান।
এর আগে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছির, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ড. হাসান মাহমুদ, মোস্তাক আহমদ চৌধুরী,আমিনুল হক আমিন, আশিকুর রহমান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, প্রশান্ত ভূষণ বড়ুয়া, মাহবুব মোর্শেদ, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আলমগীর চৌধুরী, শহীদুল্লাহ শহীদ, সিরাজুল ইসলাম বাবলা, আবু হেনা মোস্তফা কামাল, তারেক বিন ওসমান ও শামশুল আলম মণ্ডল।
এদিন দুপুর ১২টার পর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় জনসভার আনুষ্ঠানিকতা। এরপর কক্সবাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতারা একে একে বক্তব্য দেন। ১১ টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাঁচ বছর পর আজ একদিনের সফরে কক্সবাজার আসেন প্রধানমন্ত্রী।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত