বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩১ এএম
ক্রাইম রিপোর্টার সোহেল: পটুয়াখালী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মিঠাপুকুর সংলগ্ন পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারে মধ্যে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করেন একাদশ জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য এড. মো. শাহজাহান মিয়া। বৃহষ্পতিবার (২৫ মে) বিকাল ৫ টায় অগ্নিকান্ড ঘটনার সন্নিকটে টাউন উচ্চ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সদস্য এড. রাধা কিশোর সদাইর উপস্থাপনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের প্রতিজনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্যের সহধর্মীনি মমতাজ শাহজাহান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. তারিকুজ্জামান মনি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আরিফুজ্জামান রনি, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর জাহিদ হোসেন, মহিলা কাউন্সিলর নাদিরা আক্তার পারুলসহ স্থানীয় আওয়ামীগের নেতৃবৃন্দ। চেক প্রাপ্তরা হচ্ছেন- স্বপন দাস, অমিত দাস, সজল কর্মকার, অঞ্জন দাস, মো. আছাদ, শান্তি ঘোষ, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, কাজী জাকির হোসেন, অনিক পাল, আলহাজ্ব হারুন অর রশিদ, আবু মিয়া, মিলন দাস, গোসাই ঘোষ, হাসি রানি দাস, অর্নিবান সুকুল, রমেন সরকার, শিবু কর্মকার, অথৈ সাহা, মনি রানী দাস, পরিমল কর্মকার, চৈতি দাস, মিতু রানী দাস, সন্ধ্যা রানী দাস, বীনা রানী দাস, কমল কুলু, সনজিব কর্মকার, শ্যামল চন্দ্র, ফোরকান হাওলাদার, বীনা দাস, সোহরাব মৃধা, অর্চনা রানী দাস, অঞ্জনা রানী কর্মকার, মো. সামসুর রহমান, নুরুল ইসলাম সিকদার,নাসির আকন, সুব্রত দে গোপাল, অয়ন সাহা, সোহাগ, হেলেনা, মোঃ আব্বাস, মোস্তফা মৃধা, দুলাল, মমতাজ বেগম, লিলি বেগম, আব্দুস সোবাহান,শাহজাহান খান, কানন বালা দাস ও উজ্জ্বল রানী শিল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত