নড়াইলে দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত অস্ট্রেলিয়ার আওয়ামী নেতা রোমেল।

sub-editor    ০২:৫৬ পিএম, ২০২৩-০৫-২৩    239

নড়াইলে দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত অস্ট্রেলিয়ার আওয়ামী নেতা রোমেল।

মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলায় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন লোহাগড়ার সৈয়দ পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, নিরিবিলি পিকনিক স্পটের স্বত্বাধিকারী ইঞ্জিঃ সৈয়দ মফিজুর রহমানের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শফিকুর রহমান রোমেল। অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের এই নেতার দীর্ঘদিন পরে নিজ জন্মস্থানে আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নেতার আগমন উপলক্ষে ২২ মে সোমবার দুপুর হতেই নেতা-কর্মীরা বিভিন্ন স্থান হতে খন্ড খন্ড ভাবে লক্ষ্মীপাশা পোস্ট অফিসের সামনে একত্রিত হন। এরপর দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল সহকারে নেতাকে এগিয়ে নিতে কালনা সেতুর টোল প্লাজার খোলা জায়গায় সমবেত হয়ে অপেক্ষা করেন। বিকাল ৫:১০ মিনিটে আওয়ামী লীগ নেতা রোমেল টোল প্লাজায় প্রবেশ করলে নেতা-কর্মীরা আনন্দে উদ্ভাসিত হয়। এসময় তারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা,ও রোমেলের নামে শ্লোগানে টোল প্লাজার চারপাশ মুখরিত করে তোলে। গাড়ি থেকে নেমে রোমেল অপেক্ষারত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত নেতা-কর্মীরা তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরন করে নেয়। এরপর সেখান থেকে নেতা-কর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লোহাগড়ার উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেল শোভাযাত্রাটি লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা আর্দশ বিদ্যালয়ের খেলার মাঠ মঞ্চের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে নিজ দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে প্রবাসী আওয়ামী লীগ নেতা রোমেল বলেন, 'দীর্ঘদিন যাবত আমি দেশের বাইরে অবস্থান করলেও আমি আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছি, যার জন্য দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুদূর অস্ট্রেলিয়া আওয়ামী লীগের গুরু দায়িত্ব দিয়েছেন। দেশে ফিরে আমি নড়াইল উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথে দেখা করে নড়াইল তথা আমার জন্মস্থান লোহাগড়ার উন্নয়নে নিজেকে শামিল করার অনুরোধ জানিয়েছি। মাননীয় সংসদ সদস্য আমাকে লোহাগড়াবাসীর উন্নয়নে যেকোন সহোযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বর্তমানের তরুণ প্রজন্মের অনেকের সাথেই আমার পরিচয় নেই,তরুণদের নিয়ে আমি কাজ করতে চাই, আমি যতদিন এলাকায় থাকবো আপনারা সবধরনের উন্নয়নমূলক কাজেই আমাকে পাশে পাবেন। সামনের নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।' প্রবীন সাংবাদিক রুপক মুখার্জির পরিচালনায়, সভাপতিত্ব করেন যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর শেখ পলাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর ফারুক শেখ, পৌর শ্রমিক লীগ সভাপতি শেখ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোঃ হানিফ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ পিকুল,সাংবাদিক মোঃ আজিজুর বিশ্বাস,সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছাইদুল রহমান,বিশিষ্ট ব্যবসায়ী শেখ মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসী। মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি।। মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০/

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ