বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
নইমুল হক নায়ুম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত (১৯-মে) রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিষয়টি মিডিয়ার সামনে আসলে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশনায় আজ সোমবার (২২মে) বিকাল ৫টায় উপজেলা বঙ্গবন্ধু চত্বরে সমবেত হয়। এতে অংশগ্রহণ করে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলির সভাপতিত্বে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ.লীগের সহ-সভাপতি মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাত্তার বাবু, ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা মুন্না। এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তার ও কঠিন শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত