বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
লিলিমা রানী, ঠাকুরগাঁওঃ-
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে ব্যাপির ন্যায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও শ্লোগান নিয়ে সকাল ১০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও জেলা যুব লীগ, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ, ঠাকুরগাঁও জেলা ছাত্র লীগ, ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামিলীগ, ঠাকুরগাঁও জেলা যুব মহিলা আওয়ামিলীগ, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ের সমানে উপস্থিত হোন। প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মু সাদেক কুরাঈশী বলেন-" বিএনপি যদি স্বচ্ছ রাজনীতি করে তাহলে কোন সমস্যা নেই। তবে, যদি কোন অপ রাজনীতি বা বিশৃঙ্খলা করে তাহলে ঠাকুরগাঁও এ তাদের ঘর থেকে বের হতে দেওয়া হবেনা। আবু সাঈদ চাঁদ( প্রধানমন্ত্রী কে হত্যার হুমকি কারী) কঠোর শাস্তির দাবী জানাচ্ছি "। ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অরুণাংশু দত্ত টিটো বলেন -" জামাত বিনএনপি যতই হুমকি দেক না কেন আমরা সবাই তা কঠোর হস্তে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা সকলে নিজের জীবন উৎসর্গ করতে পিছু হাটবোনা। রাজপথে আছি রাজপথে থাকবো। ঠাকুরগাঁও জেলা যুব লীগ এর সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ আপেল বলেন-" চাঁদ এর আকাশে বোধহয় চাঁদ উঠেনা। সে বোধহয় চাঁদ দেখতে পায়না। সামান্য চাঁদ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হুমকির জন্য আমরা অতি দ্রুত তাকে জেল কাস্টরিতে দেখতে চাই "। ঠাকুরগাঁও জেলা যুব লীগ এর সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদ এর অন্যতম সদস্য জনাব দেবাশীষ দত্ত সমীর বলেন -" ঠাকুরগাঁও এ জামাত বিনএনপি এর সকল ষড়যন্ত্র ঠাকুরগাঁও জেলা যুব লীগ কঠোর হস্তে প্রতিহত করবে। জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছিল, আছে এবং থাকবে"। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জনাব নাজমুল হুদা শাহ্ এ্যাপেলো বলেন-" মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি সাহস থাকে মাঠে আসেন, রাজপথে নামেন, রাজপথে আপনাদের সাথে মোকাবিলা হবে। কোন হুমকী ধামকী আপনাদের কাজ করবে না"। ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামিলীগ এর সভাপতি জনাব দ্রোপদী আগারওয়ালা বলেন -" জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামিলীগ সর্বদা কাজ করে যাচ্ছে। রাজপথে আছি রাজপথে থাকবো "। ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের সভাপতি জনাব নাজিরা আক্তার স্বপ্না বলেন -" বিএনপি শুধু হুমকি ই দিতে পারে, তাদের হুমকি আমরা পরোয়া করিনা। আমরা ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগ রাজপথে নামছি রাজপথ ছাড়বো না"। সমাবেশে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা, উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। সকল নেতৃবৃন্দ বাংলাদেশ সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অতি দ্রুত হত্যা হুমকিকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত