বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
মোঃ আজিজুর বিশ্বাস,বিশেষ প্রতিনিধি।
লোহাগড়া থানা পুলিশ, ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মিলে যৌথ অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে নড়াইলে জেলা পুলিশ ।
২১ মে (রবিবার) লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নড়াগাতী থানাধীন চোরখালী (আশ্রয়ন প্রকল্প) গ্রামের মৃত ইকবাল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস(৩১), লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাস(২৬) ও কুমড়ী পূর্বপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে মামুন শেখ(২৫)।
জানা যায় গত ১৩ মে রাতে লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সৌদি প্রবাসী শেখ রিপন হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশি শাড়ি, সাবান, টর্চলাইট ও জায়নামাজ চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার ১ দিন পর ১৫ মে প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুন এর নির্দেশনায় তদন্তে নামে জেলা পুলিশের একাধিক ইউনিট।
অবশেষে একাধিক ইউনিটের যৌথ প্রচেষ্টায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামী উজ্জ্বল বিশ্বাসের দেখানো মতে তার বসত ঘর হতে একটি চোরাই মোবাইল ফোন জব্দ করে পুলিশ। চোরাই অন্যান্য মালামাল উদ্ধার ও অন্য আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত