বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪০ এএম
রাসেল বিশ্বাস উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় এক অসহায় পরিবারের বসতঃঘর ভেঙ্গে দিল প্রভাবশালী মহল। পরিবারটি এক মানবেতর জীবন যাপন করছেন বলে পরিবারের অভিযোগ। প্রভাবশালীদের ভয়ে ঘরে ফিরে যেতে পারছেন না পরিবারটি, পালিয়ে বেড়াচ্ছেন। এমন ঘটনাটি ঘটে উপজেলার হামিরদী ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে।অসহায় পরিবারচি হচ্ছে গুপীনাথপুর গ্রামের বৃদ্ধা খোকন শেখ। খোকন শেখ জানান, আমি একজন দিনমজুর, এক অসহায়, আমার চাচাতো ভাই মোঃ সিরাজ শেখ তিনি তার লোকজন দিয়ে আমার বসতবাড়ি ভেঙ্গে দিয়েছে। উপায়ন্ত না পেয়ে আমার মামাতো ভাই মোফাজ্জলের বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে কোন রকম আশ্রয় নেই। ওদের ভয়ে বাড়ি ফিরে যেতে পারছি না, বাড়িতে উঠলে মেরে ফেলার হুমকি দিচ্ছেন প্রভাবশালী মহল । পরের বাড়িতে এক মানবেতর জীবনযাপন করছি। ওরা আমাকে ভুলভাল বুঝিয়ে বাড়ীর জায়গা দখল করতেই আমার বাড়িঘর ভেঙ্গে দেয় । পরে আমি ট্রিপল নাইনে ফোন করে ভাঙচুর বন্ধ করি। পুলিশ চলে যাওয়ার পর তিন দফায় আমার বাড়ি ভাঙচুর করে আমাকে ঘর থেকে জোরপূর্বক বের করে দেয় সিরাজ গংরা। আমার বাপ দাদার পৈত্রিক দলিল পরচা সবকিছু আমার চাচাতো ভাই সিরাজ শেখ কুক্ষিগত করে রেখেছে। খোকন শেখ আরো জানান, মাতুব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি কোন বিচার পাইনি। সিরাজ শেখ গংরা আমার বাড়ি থেকে জমি জোর পৃর্বক কম দিয়ে মাঠের নাল জমি দিয়ে পুরিয়ে দিতে চায়। আমি অশিক্ষিত হওয়ার সুযোগ নিয়ে দলিল পরচা আমাকে না দেখিয়ে ওরা আমার বাড়ি দখল করতে মরিয়া হয়ে উঠে। পরে আমি কোর্টে মামলা দায়ের করেছি। অসহায় পরিবারটিকে আশ্রয়দাতা মোফাজ্জল শেখ জানান, খোকন শেখের তার বাড়ি তার চাচাতো ভাই ভাঙচুর করার পরে আমার বাড়িতে এসে ওঠে। আমি মানবতা দেখিয়ে তাদের ঘরে থাকতে দেই। এরা কয়েকদিন ধরে রাতভর বাহিরে রাত কাটায়।এরা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে প্রতিপক্ষ সিরাজ শেখ জানান. খোকন শেখ আমার চাচাতো ভাই হয়, সে পুলিশ দারোগা উকিল মুক্তার শালিষ বর্গ কোন কিছুই বাদ রাখে নাই ওকে আমরা বাড়ি ও মাঠের জায়গা মেপে বুঝিয়ে দিয়েছি। ওর ঘরের ভিতরে জমি পাওয়ায় আমাদের বাচ্চা কাত্তারা ওদের ঘরে ২/১ একটা আঘাত করেছে এরপর ওরা নিজেদের ঘরে নিজেরাই ভেঙ্গে আমাদের উপর দোষ চাপাইতেছে। অপরদিকে কুদ্দুস মুন্সী নামের এক মাতুব্বর জানান, খোকন শেখ হিসাব জানেনা এবং কারো বুঝ সে মানেনা পরে পরে তার চাচাতো ভাইরা ঘর ভেঙ্গে দিয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত নই, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত