বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭ এএম
মোঃ মুকুল হোসেন
বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া ঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) এর কার্যালয় থেকে জুয়া খেলা চলাচলীন সময়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (১৮ মে)বৃহস্পতিবার রাতে ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় পালিয়ে যান ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির।শুক্রবার (১৯ মে) দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে সোপার্দ করেছে পুলিশ। তাঁরা হলেন – মো. তৌফিকুল ইসলাম (৪৭), মো. আমিরুল বিশ্বাস (৫২), মো. আব্দুল মজিদ (৪৫), মো. হেলাল মন্ডল (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), মো. নেকবার আলী ( ৪৫), মো. মতিয়ার রহমান (৫০), মো. মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), মো. সামছুল আলম বিষু ( ৪৫) ও মো. আবুল কালাম আজাদ (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ পিচ তাস, নগদ ৪ হাজার ৭২০ টাকা সহ ১১ জনকে আটক করে পুলিশ। এসময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ। শুক্রবার আসামিদের আদালতে সোপার্দ করা হয়।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়া মামলায় ১১ জনকে আদালকে সোপার্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি কাজী আমিনুল বশিরকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত