বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭ এএম
আজগর আলী মানিক
‘অনাথ আশ্রম কুটির শিল্প’ এই কুটিরশিল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ২০০৪- ২০০৫ অর্থবছরে তৎকালিন খাগড়াছড়ি জেলা পরিষদের তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা ঘর স্থানীয় এক ব্যক্তি ভোগ দখলে নিয়ে করেছেন বাগানের অফিস কক্ষ।
জমি সরকারের, দখলে আছে স্থানীয় এক ব্যক্তির। অবাক হলেও সত্যি! ঘটনাটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের অনাথ আশ্রম এলাকায়।
এ ছাড়াও পাঁকা ঘরের বাহিরে কুটির শিল্পের নামের দেয়ালিকা মুছে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে। পাঁকা ঘর ও ২০ শতক জমি সহ নিজের জায়গায় দিয়েছেন খুঁটি ও তারকাটার বেড়া দিয়ে ভোগ দখলে আছেন অভিযুক্ত ব্যক্তি। পাঁকা ঘর ও জমি বর্তমানে স্থানীয় মোহাম্মদ শাহ আলম ওরফে সেলিমের দখলে রয়েছে বলে জানা যায়।
এ জমিতে সীমানাপ্রাচীর দিয়ে কুটির শিল্পের পাঁকা ঘর ও জমি দখল করে তৈরি করা হয়েছে তার ব্যক্তিগত বাগান বাড়ি। এতে সরকারের আনুমানিক অর্ধকোটি টাকা মূল্যের ২০ শতক জমি বেদখল হতে চলেছে।
সিটিজি ক্রাইম টিভিকে উক্ত বিষয়ে সত্যতা স্বীকার করেন সেই বাগান বাড়িতে দ্বায়িত্বে থাকা কেয়ারটেকার জাহিদুল ইসলাম (৩৩)।
তিনি বলেন, সরকারি জমি ও সরকারি অর্থে করা পাঁকা ঘর স্থানীয় মোহাম্মদ শাহ আলম ওরফে সেলিম তার নিজের ভোগ দখলে নিয়ে বাগান বাড়ি করেছেন।
তিনি আরও বলেন, ‘আমি ০৫ (পাঁচ) বছর ধরে বাগানে কেয়ারটেকার হিসেবে দ্বায়িত্বে আছি। ঘরটিতে মৌসুমের সময় ফল ও বাগানের ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়। বাগানের মালিক ঢাকায় থাকেন। মাঝে মাঝে এখানে আসেন। আসলে এ ঘরেই তিনি রাতে অবস্থান করেন।’
এবিষয়ে কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সিটিজি ক্রাইম টিভিকে বলেন, ‘আমার মামাতো ভাই ২০০৩ সালে কুটির শিল্পকে ২০ শতক জায়গা দান করেন। তারপর খাগড়াছড়ি জেলা পরিষদের কর্মকর্তারা পর্যবেক্ষণ করে গ্রামের নারীদের কর্মমুখী করতে অনাথ আশ্রম কুটির শিল্পের পাঁকা ঘর নির্মান করেন। জেলা পরিষদ ঠিকাদারের মাধ্যমে ০৩(তিন) লক্ষ টাকা বরাদ্দ দেয়। পরে সেখানে পাঁকা ঘর নির্মান করা হয়। পাঁকা ঘর ও জমি বর্তমানে স্থানীয় সেলিমের দখলে রয়েছে।’
দীঘিনালা কুটির শিল্পের কেন্দ্র প্রধান (ভারপ্রাপ্ত) বাসিরুন আক্তার বলেন, ‘দখলের বিষয়ে আমি অবগত নই। সরকারের কোন জমি ভোগ দখলের সুযোগ নেই।' দখল প্রতিরোধে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এবিষয়ে দখলে থাকা মোহাম্মদ শাহ আলম ওরফে সেলিমকে একাধিক বার ফোন করলেও সিটিজি ক্রাইম টিভির সাথে যোগাযোগ হয়নি। পরে কেয়ারটেকারের মাধ্যমে যোগাযোগ করা হলেও দখলদার সেলিমের বক্তব্য নেওয়া যায়নি।
দিন দিন ওই জমিতে নির্মাণ করা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। অভিযোগ আছে, একটি সিন্ডিকেট দল তৈরি করে সেলিমসহ আরও অনেক দখলবাজ যুক্ত রয়েছে । পরে তারা চুক্তির মাধ্যমে স্থানীয় দখলদারের কাছ থেকে ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও তাদের বিরুদ্ধে সরকারি কোটি টাকা মূল্যের জমি প্লট করে বিক্রির পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এরপর ওই সিন্ডিকেট দল টাকাগুলো ভাগ-ভাটোয়ারা করে নেবে।
সরকারি জমি জবর দখল করার প্রশ্নই আসেনা। উর্ধতন প্রশাসন, ইউএনও মহোদয়, জেলা প্রশাসক সবাইকে দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর মিনতি করেন তারা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত