বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৫ এএম
গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ভোটারদের কদর ততই বাড়ছে বিশেষ করে গাজীপুর মহানগরী শিল্পাঞ্চল সমৃদ্ধ হওয়ায় ভোটের মাঠে পোশাকশ্রমিকরা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় প্রায় দুই সহস্রাধিক পোশাক কারখানা আছে। এছাড়া টঙ্গী এবং কোনাবাড়ি এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) দুটি শিল্পনগরী আছে। এর বাইরে টঙ্গী, বোর্ড বাজার, ভোগড়া, কোনাবাড়ি, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় পানীয়, টেক্সটাইল, কম্পোজিট, জুতা, যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের ভারী শিল্পকারখানা আছে। শ্রমিকদের বেশিরভাগের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলায়। তবে অনেকে গাজীপুরে ভোটার হয়েছেন।গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে বিপুল সংখ্যক ভোটার বিভিন্ন গার্মেন্টস ও কারখানার শ্রমিক। তাই শ্রমিকরা নির্বাচনে জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন প্রার্থীরা। এসব ভোটারদের ভোট কেন্দ্রে টানতে চেষ্টা করে যাচ্ছেন তারা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয় নির্ধারণে শ্রমিকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুর সিটি নির্বাচনে মোট ভোটারের মধ্যে ৪০ শতাংশ স্থানীয় ভোটার থাকলেও ভাসমান ভোটার আছে প্রায় ৪৫-৫০ শতাংশ। ভাসমান ভোটারদের অধিকাংশই বিভিন্ন পেশাজীবী। এর মধ্যে গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিকদের সংখ্যাই বেশি। কাজ-কর্মের উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চল থেকে আগত এসব মানুষ এখানেই বসতি গড়ে তোলার ফলে এদের সংখ্যা একটু বেশি। তবে নির্বাচনে শ্রমিকদের ভোট যার বাক্সে বেশি পড়বে তিনিই মেয়র নির্বাচিত হবেন। গাজীপুরে স্থানীয়দের চেয়ে ভাসমান পেশাজীবী ভোটারের সংখ্যা অনেক বেশি। প্রায় ৫ লাখের মতো ভাসমান ও শ্রমিক ভোটার আছেন। এরমধ্যে প্রায় চার লাখ গার্মেন্টস শ্রমিক। সিটি নির্বাচনে শ্রমিকদের এ ভোট খুবই গুরুত্বপূর্ণ। এ ভোট যেদিকে যাবে সেদিকের পাল্লাই ভারী হবে। ফলে ভোটের মাঠে কারখানার শ্রমিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গাজীপুর বর্তমানে শ্রমিক অধ্যুষিত একটি এলাকা। নির্বাচনের জয়-পরাজয়ে শ্রমিকদের ভোট একটি বড় ফ্যাক্টর। তবে শ্রমিকরা তো ভাসমান তাই চাকরির সুবাদে তারা অন্যত্র চলে গেছে এমন কিছু ভোটও আছে। তাদের ফিরিয়ে আনতে পারলে আরও কিছু ভোট বাড়বে।২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটারসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬। এদের মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন ও নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গর ১৮জন ভোটার আছেন। নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ থাকবে। এবারই প্রথম এ সিটিতে প্রতিটি কেন্দ্রে ভোট হবে ইভিএমে। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হবে সিসি ক্যামেরা। এর আগে ২০১৮ সালে জেলা শহরের ছয়টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছিল
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত