বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৫ এএম
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে পিকাপ উল্টে গিয়ে শাকিল হাওলাদার (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। আজ ১৭মে-২০২৩ খ্রিঃ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মতিন হাওলাদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাকিল চালক সকালে পিকাপে গরু বোঝাই করে উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাইতেছিল। পরে তিনি কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ওই চালক গাড়িতে একাই ছিলেন। তার পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত