বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ এএম
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মাদারীপুরে চাঁদাবাজি ও ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মামলায় যুবলীগ নেতা ও তার দুই সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৬ মে-২০২৩ খ্রিঃ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কে এম আলমগীর হোসেন এ আদেশ দেন।
কারাগারে প্রেরিত আসামিরা হলেন মাদারীপুর সদর উপজেলার পৌর পেয়ারপুরের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে ও জেলা যুবলীগের সহসম্পাদক সুমন তালুকদার (৪২), একই এলাকার মৃত মোস্তফা বেপারীর ছেলে সালমান রেজা ওরফে সাদ্দাম বেপারী (২৯) ও পেয়ারপুরের মৃত রহমান তালুকদারের ছেলে শফিউল আলম ওরফে লিটন তালুকদার (৪৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দৈনিক সকালের সময় পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসানের সাথে জেলা যুবলীগের সহসম্পাদক সুমন তালুকদারের বিরোধ চলছিল। গত ৭ এপ্রিল বিকেলে নতুন শহর এলাকায় অবস্থিত মৈত্রী মিডিয়া সেন্টারের ভেতর প্রবেশ করেন সুমন তালুকদার ও সহযোগীরা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আরাফাতের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তারা।
দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখান সুমন ও তার সহযোগীরা। পরে সেখান থেকে চলে গিয়ে মাদারীপুর ক্রাইম ফেসবুক পেজ ও মাদারীপুর ক্রাইম ফেসবুক আইডির মাধ্যমে আরাফাত হাসানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় সোমবার (১৫ মে) আরাফাত হাসান বাদী হয়ে সুমন তালুকদার ও তার দুই সহযোগী শফিউল আলম ওরফে লিটন তালুকদার এবং সালমান রেজা ওরফে সাদ্দাম বেপারীকে আসামি করে সদর থানায় একটি চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এ ছাড়া মামলার অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার দুপুরে এজাহারনামীয় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচারক বাদী ও আসামিপক্ষের আইনজীবীর মাধ্যমে শুনানি শেষে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেন আদালত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, সাংবাদিক আরাফাত হাসানের মামলায় বাকি অজ্ঞাত আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া জেলহাজতে পাঠানো আসামিদের প্রয়োজনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আসল রহস্য ও তথ্য বের করা হবে।
এ বিষয়ে মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার বলেন, ‘মামলায় কারাগারে পাঠানোর খবর পেয়েছি। অভিযুক্ত সুমন তালুকদারের সাজা হলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মূলত আমাদের যুবলীগ করলেও অন্য এক নেতার কর্মী।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত