বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ এএম
গাউছ-উর রহমান।।মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচর উপজেলার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সোহেল মল্লিক হত্যা মামলার ফাসির আদেশ প্রাপ্ত ৯ বছর যাবৎ পলাতক আগামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প। গতকাল ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলো-মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল।সে মাদারীপুরের শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের বেলায়েত খানের ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামি। আজ ১৫ মে-২০২৩ খ্রিঃ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল জানান, "র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল র্যাব গোয়েন্দা শাখার সহায়তায় ১৪ মে সকালে ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল(২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হত্যা মামলার ঘটনার বিবরণে জানা যায়, আসামি মোঃ আল আমিনের সাথে তার সৎ ভাই নিহত সোহেল মল্লিকের ব্যবসা বানিজ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় রাগের বশবর্তী হয়ে আসামি আল আমিন পরিকল্পিত ভাবে সোহেল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গত ২০১৩ সালের ০৮ আগস্ট রাত অনুমান ১ টার সময় তার নিজ বসত বাড়ীতে বসে হত্যা করে ঘরের ভিতর খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত সোহেলের পিতা ছিদ্দিক মল্লিক (৬৫)একটি হত্যা মামলা দায়ের করেন।সে মামলায় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী মোঃ আল আমিন ওরফে তুফান শেখ ওরফে রাসেল কে মৃত্যুদন্ড দেয় আদালত। দীর্ঘ ৯ বছর উক্ত হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক থাকার বিষয়টি র্যাবের নজরে আসলে র্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামীকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।" দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল। গ্রেপ্তাররকৃত আসামীকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত