শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭ এএম
এনামুল হক ঃ- Ctg crime tv. স্টাফ রিপোর্টার।
নওগাঁ বদলগাছীর জগোপাড়া গ্রামে এক বিশেষ অভিযানে ৫ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ সঞ্জয় সরকার নামে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশে এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সোমবার (০৬ জুন) বিকাল সাড়ে ৪ টায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ শ্রী সঞ্জয় সরকার (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে। সঞ্জয় সরকার উপজেলার মিঠাপুর ইউপির জগোপাড়া গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী এবং মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। এবিষয়ে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত