বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১২ এএম
জেলা প্রতিনিধি,মাদারীপুর বাল্য বিবাহ সমাজ ও জাতির অভিশাপ স্বরুপ। যা সমাজে চলছে রেলগতিতে। কিছুতেই যেন থামানো যাচ্ছে না এই গাড়ি। রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে বিশেষ ব্যাবস্থা তৈরি করা হচ্ছে আইনি কৌশল তার পরও সবার চোখ কে ফাকি দিয়ে চলেই যাচ্ছে বাল্য বিবাহ, নষ্ট হচ্ছে হাজারো কিশোরীর উজ্জল ভবিষ্যৎ ও জীবন। বর্তমানে বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় চাপের কারনে প্রকাশ্যে বাল্য বিবাহ কিছুটা বন্ধ হলেও চোখের আড়ালে রাতের আধারে কিছু অসাধু কাজী টাকা লোভে পরে বাল্য বিবাহ দিয়ে নষ্ট করে দিচ্ছে হাজারো নাবালিকা কিশোরীর জীবন। আর এমনি কাজ করে চলছে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন কাজী ফাইকুজ্জামন বাবুল ফকির। সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আবু বকর ফকিরের ছেলে কামরুলের সাথে বাহাদুরপুর ইউনিয়নের নতুন রাজারহাট গ্রামের আফাজদ্দিন খানের নবম শ্রেণিতে পড়ুয়া অপ্রাপ্ত মেয়ে বৃষ্টিকে রাতে ছোটদুধখালী গ্রামের আয়নাল হক হাওলাদার এর বাড়িতে বসে সাদাকাগজে লিখেই বিয়ে সম্পন্ন করেন কাজী ফাইকুজ্জামান বাবুল ফকির।বাল্য বিয়ে সম্পন্ন করার জন্য কাজীকে দিয়ে হয় অতিরিক্ত টাকাও।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। কিন্তু এদিকে কাজী স্থানীয় ইউপি চেয়ারম্যান হওয়ায় তার ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এ নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তার ভাগিনা রুবেল বলেন, চেয়ারম্যান বলেছে এই ইউনিয়নে কোন সাংবাদিক আসলে তাকে ধরে মারধর করার জন্য।এবং এই তথ্য সংগ্রহ করে নিউজ প্রচার না করার জন্য চেয়ারম্যান তার লোক দিয়ে বিভিন্নভাবে হুমকিও প্রধান করছে সাংবাদিকদের। দেখা যায় কাজী ফাইকুজ্জামান বাবুল ফকির তার এলাকায় রাতের আধারে বিভিন্ন বাড়িতে বসে বিয়ে পড়ানোর কাজ করছেন। মেয়ে-ছেলে ও স্বাক্ষীদের নাম লিখে রাখছেন সাদা কাগজে। এদিকে এলাকাবাসী বাল্য বিবাহের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখত অভিযোগ করেন। নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে দেওয়া অভিযোগ সূত্রে আরও জানা গেছে, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিকাহ রেজিস্ট্রার হওয়ায় কারণে বিভিন্ন সময়ে ভুয়া জন্ম সনদ বানিয়ে বাল্যবিবাহ পড়িয়েছেন। এমনকি বাল্য বিয়ের তথ্যাদি রেজিস্ট্রার বইতে লিপিবদ্ধ না করে সাদা কাগজে লিখে কালেমা পড়িয়ে বিয়ে দিয়ে থাকেন। এমন কয়েকটি বিয়ের বিষয়ে প্রমাণস্বরূপ অভিযোগে নামসহ উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, মেয়ের বয়স হোক বা না হোক এটা কোন বিষয় না কাজীর কাছে। আসলেই কাজী রাতেই বিয়ে পড়ায় বেশি। দিনে এভাবে বিয়ে পড়ায় না। দিনে যাদের বয়স হয় তাদেরকে বিয়ে কাজ করেন। আর যাদের বয়স না হয় তাদেরকে বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে রাতে বিয়ে পড়ান পরে সকলের সাদাকাগজে স্বাক্ষর রেখে দেয়। তবে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধীকরণ) আইনানুযায়ী রেজিস্ট্রার খাতায় তালিকাভুক্ত করা হয় না। সাদা কাগজে লিখেই বিয়ে কার্য সম্পন্ন করেন কাজী। উপজেলার কয়েকজন কাজী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বয়স সংক্রান্ত জামেলা থাকলে আমরা বিয়ে পড়াই না। কিন্তু কাজী ফাইকুজ্জামান বাবুল ফকির মোটা অংকের টাকার বিনিময়ে বাল্য বিয়ে পড়ান। কারন তিনি ইউ ইউনিয়নের চেয়ারম্যান। তবে বিয়ে পড়ানোর কথা অস্বীকার করে ফাইকুজ্জামান বাবুল ফকির বলেন, প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদেরকেই বিয়ে দেওয়ার কাজ করি।এবং ছেলে মেয়ের নাম-ঠিকানা খাতায় লিখে রাখছি।এছাড়া তিনি আরো বলেন, আপনাদের কি কোন কাম কাজ নেই। খামাখা এ সকল বিষয় নিয়ে আমাকে ডিস্টার্ব করেন। আপনারা পারলে কিছু করেন। বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দীন বলেন, যদি কোন কাজী এরকম বাল্য বিবাহ করিয়ে থাকে।আর তা যদি প্রমাণিত হয়। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত