বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ এএম
একে আজাদ, জামালপুর। ১৮৯৯ সালে স্থাপিত জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী কেন্দুয়া বাজার বন্ধ রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। ১৫ মে, সোমবার দুপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশনে কেন্দুয়া এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। এলাকাবাসীর দাবী প্রায় ত্রিশ বছর ধরে চলমান রেলওয়ে স্টেশন টি হটাৎ করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এলাকাবাসী সহ যাতায়াতের সমস্যার শিকার হচ্ছেন এলাকার বিভিন্ন গন্তব্যের সাধারণ মানুষ। এই এলাকার জনগণের দাবী থাকা স্বত্বেও বন্ধ থাকা কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালু করার উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। জামালপুর টু তারাকান্দি রেল পথের প্রায় ১০ কিলোমিটারের মধ্যেই কেন্দুয়া রেলওয়ে স্টেশনের অবস্থান। ৩৭ নং মেইল ট্রেন, ৭৫ নং মেইল ট্রেন, ২৫৩ নং লোকাল ট্রেনে সহজেই যাত্রীরা যাতায়াত করেছেন। তাছাড়া যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের স্বল্প সময়ে ক্রসিং হওয়ার সুবিধা ছিল স্টেশনটিতে৷ কিন্তু বেশকিছু দিন থেকেই স্টেশন টি বন্ধ দুর্ভোগে পড়ে যাত্রীরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, রুহুল আমিন মিলন, ফখরুল আলম লিটু, আরিফুর রহমান আরিফ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন- কেন্দুয়া রেলওয়ে স্টেশন চালু এখন সময়ের দাবি। আমরা চাই অতি সত্ত্বর এটি চালু করা হোক। এই এলাকার মানুষ হতদরিদ্র ও নিম্ন আয়ের। এই এলাকার বেশিরভাগ মানুষ ঢাকায় জীবিকার জন্য কাজ করেন। কেন্দুয়া ইউনিয়ন সহ আশপাশের ৪ টি ইউনিয়নের মানুষ এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। দীর্ঘদিন যাবত এটি বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পরেছে। ঘন্টাখানেক পর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন সিআইপি বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে উপস্থিত সকলকেই আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যেই এই দাবী বাস্তবায়ন করা হবে। টিকিট বিক্রি সহ আন্ত:নগর ট্রেনের স্টপিজের ব্যবস্থা করা হবে। এ সময় জনগণের দুর্ভোগ না বাড়িয়ে দ্রুত ট্রেন যাত্রা সচল করার আহবান জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত