বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১১ এএম
একে আজাদ, জামালপুর। জামালপুর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার নরুন্দি এলাকা থেকে তাদের আটক করে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হলো, নরুন্দি হাজীপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে আনার (১৬), আশরাফ আলীর ছেলে মো. মিনহাজ (১৩), মনির উদ্দিনের ছেলে মো. রনি (১৮), মজিবর মিয়ার ছেলে আকিজুল ইসলাম (১৫) ও লাল মিয়ার ছেলে নাহিদ হাসান (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে স্থানীয় বন্দরৌহা চন্দেরচক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এরশাদ আলীর ছেলে আয়াতের সাথে স্থানীয় হাফিজুর রহমানের ছেলে সৈকত (১৬) এর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ওই দিন সন্ধ্যায় আয়াত তার দলবল নিয়ে সৈকত ও তার চাচাতো ভাইদের উপর হামলা করে। এসময় নরুন্দি চন্দেরচক এলাকার রকিবুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান শুভ (১৯) ও মৃত বাহার উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (১৭) কে গলায় ও পায়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কিশোর গ্যাংয়ের হামলায় এসময় সৈকতসহ ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাহিনও (১৪) আহত হয়। হামলায় আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে এবং কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ কিশোরকে আটক করে। এসময় ঘটনার সাথে জড়িত অন্য কিশোররা পালিয়ে যায় এবং গুরুত্বর আহতবস্থায় শুভ ও সাইদুলকে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে আটককৃত ৫ কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে আহত কিশোর সাজ্জাদুল রহমান শুভ ও সাইদুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত