সখীপুরে রোপণকৃত জমির ধান কাঁটায় বাঁধা;প্রতিপক্ষের আঘাতে নিহত ১

sub-editor    ০৫:২১ পিএম, ২০২৩-০৫-১৪    74

সখীপুরে রোপণকৃত জমির ধান কাঁটায় বাঁধা;প্রতিপক্ষের আঘাতে নিহত ১

খাঁন আহম্মেদ হৃদয় পাশা
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ধলা মিয়া (৪২) নামের একজন গুরুতর আহত হয়েছে। আহত ধলা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেলে  প্রেরণ করা হয়েছে।

রোববার (১৪ মে) সকাল ৭টায়  উপজেলার  ৮ নং বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই এলাকার খোরশেদ আলম ওরফে খুরছু মিয়ার ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরকার নুরে-আলম মুক্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইসমাইল হোসেন ওই এলাকার নছুমুদ্দিনের কাছ থেকে ১০০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে জমিটি ওই এলাকার নতু মোল্লার ছেলে আজিজ মোল্লা,তোফাজ্জল মোল্লা,নব্বে মোল্লার ছেলে রফিকুল ইসলাম গোনাই এবং আবুল হোসেনের ছেলে কামরুল হাসান ও সাইফুল ইসলামের তাদের বলে দাবি করে কয়েকবার দখলের চেষ্টা করে। এ নিয়ে রোববার সকালে আজিজ মোল্লা ও রফিকুল ইসলাম গোনাইয়ের নেতৃত্বে বিরোধপূর্ণ ওই জমিতে নিহত ইসমাইল হোসেনের রোপণকৃত  ধান কাটতে গেলে ইসমাইল হোসেন বাধা দেয়। একপর্যায়ে তারা ইসমাইল হোসেনের উপর দেশীয়অস্ত্র নিয়ে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ও মামলার বাদী মামুন মিয়া জানান, টাকা দিয়ে জমি কিনে বিনিময়ে বাবার লাশ পেয়েছি। আমি এর সঠিক বিচার চাই।
৮ নং বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান ; ঝগড়ার সংবাদ শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং সেখানে ইসমাইলের মৃতদেহ দেখতে পাই।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রোববার সকালে ঘটনাস্থলে গুলির আওয়াজ শুনে। ধারণা করা হচ্ছে গুলিতে ইসমাইল হোসেনের মৃত্য হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। সালিশে জমিটি ইসমাইল হোসেনের প্রমাণিত হয়েছে। মূলত জমিটি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে ইসমাইল হোসেনের উপর হামলা চালায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ