বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮ এএম
মো.কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি (ঢাকা) ঢাকার দোহার উপজেলা প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভবনটি উদ্বোধন করা হয়। ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। এরমধ্য দিয়ে সংবাদকর্মীদের কাজ করার উৎসাহ উদ্দীপনা আরও এক ধাপ বেড়ে গেল। দোহার প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। প্রধান অতিথি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা দিয়ে অবাধে সত্য প্রকাশের সুযাগ করে দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। শেখ হাসিনার চৌকস নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা বিকশিত হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে থেকে সত্য প্রকাশে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহমেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা কামাল মিয়া, দোহার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি অলি রহমান, মাহবুবুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান, এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ, একাত্তর টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত