বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ এএম
পল্টন থেকে গাউছ-উর রহমানঃ ঢাকা মহানগর উওর ও দক্ষিণ বিএনপি কতৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে প্রবেশ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। আজ দুপুর ১ টার দিকে ফরিদপুর বিভাগের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে প্রবেশের সময় ৩ কেন্দ্রীয় নেতাকে পেয়ে উজ্জীবিত বিএনপি নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলো রাজপথ। কারো কারো মতে আজকের ঢাকা যেন জিয়ার সেনাদের এক মিছিলের নগরী। তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই, তারের রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, খোকন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, খোকন ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি, জেলের তালা ভেঙ্গেছি খোকন ভাইকে এনেছি, মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদাজিয়ার মুক্তি চাই, শামা আপার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, সেলিম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। হাজারো নেতা কর্মীদের এসব শ্লোগানে মুখরিত ছিলো পুরো নয়া পল্টন এলাকা। উল্লেখ্য যে,মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে আজ ১৩ মে-২০২৩ খ্রিঃ শনিবার ঢাকায় বসবাসরত ফরিদপুর বিভাগের হাজার হাজার নেতা-কর্মী ও জনগণকে নিয়ে মিছিল সহকারে যোগ দেন ফরিদপুর বিভাগীয় বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলেম ও গুম ফেরত ছাত্রদলের সোনালী অতীত ও কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত