শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৭ এএম
বরিশাল সদর প্রতিনিধি
বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র জানায়। বিস্ফোরক আইনে ঢাকার পল্টন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার মাহফুজুল আলম মিঠুকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মিঠুর গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠু কারাবন্দি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকার জেলা জজ আদালত চত্ত্বরে যান। সেখান থেকে মাহফুজুল আলম মিঠুকে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনের মামলায় চালান দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ দাবি করেছে, বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠুকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে বরিশাল মহানগরের একাধিক থানায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ৮/১০টি মামলা রয়েছে।’
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
বাঁশখালী একজন দক্ষ ও সাহসী পুলিশ কর্মকর্তা পেয়েছে ওসি রবিউল হকের মাদকবিরোধী তৎপরতায় বৈলছড়িতে স্... বিস্তারিত
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত