বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ এএম
লিলিমা রানী, ঠাকুরগাঁওঃ- বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ১২ তম বছরের ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় বটতলী নতুন হাট, বোদা, পঞ্চগড় এ। অনুষ্ঠান টি ২৭ এ বৈশাখ ১৪৩০ বাংলা, ১১ মে ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার ব্রম্মমুহুর্তে শুরু হয় এবং আগামী ২৯ শে বৈশাখ ১৪৩০, ১৩ মে ২০২৩ ইং রোজ শনিবার সকাল ৯.০০ মিনিট এ সমাপ্তি হবে। এ মহানাম যজ্ঞানুষ্ঠান টি পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন এর বটতলী নতুন হাট শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব, লক্ষী রানী বর্মন। অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সকল ভক্তের জন্য পরিচালনা কমিটির পক্ষ হতে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পরিচালনা কমিটির সভাপতি ও ৭ নং চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি বাবু, পরেশ চন্দ্র বর্মন। অনুষ্ঠান পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাবু, পরিতোষ চন্দ্র বর্মন বলেন " বিগত ১২ বছর যাবত এই মন্দিরে হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়ে আসতেছে। এলাকা সহ বিভিন্ন জায়গা হতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আমরা খুবই সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান টি পরিচালনা করার চেষ্টা করে আসছি "। যজ্ঞানুষ্ঠানের কোষাধ্যক্ষ, জাঠিভাঙ্গা এস সি উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক বাবু, অতুল চন্দ্র বর্মন বলেন " আমাদের যজ্ঞানুষ্ঠানের পরিচালনা কমিটি, এলাকাবাসী, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গুণীজন সহ সকলের সহযোগিতায় বটতলী নতুন হাট হরিবাসর টি এখন খুবই ভক্ত প্রিয় ও পরিচিতি লাভ করেছে। এমন মহৎ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা খুবই গর্বীত। আমরা, এলাকাবাসী, পরিচালনা কমিটির সকল সদস্য, সকল নেতৃবৃন্দের প্রতি খুবই কৃতজ্ঞ যে, সকলের সহযোগিতায় বটতলী নতুন হাট হরিবাসর এখন হাজার হাজার ভক্তের প্রাণবিন্দুতে পরিণত হয়েছে "।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত