বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ এএম
নইমুল হক নায়ুম,
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
”আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা আন্তর্জাতিক নার্স দিবস পালন করেন।
দিবসটি পালনে শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ।
তিনি বলেন, নার্স শব্দের অর্থ হলো সেবিকা বা সেবক। অনেকেরই ভুল ধারণা আছে, একজন রোগীকে শুধু সুস্থ করতে পারেন চিকিৎসক বা ডাক্তার। তবে এটি ভুলবেন না, একজন রোগীকে সুস্থ করতে যেমন ডাক্তারের পরামর্শ জরুরি, ঠিক তেমনই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজটি যিনি বা যারা সম্পন্ন করেন, তিনি হলেন নার্স। নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। নারীরাই নার্সিং পেশার সঙ্গে বেশি জড়িত। তবে এখন অনেক পুরুষও এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন।
আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার জন্মবার্ষিকী ১২ই মে। তার প্রতি সম্মান জানাতেই প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। এই দিনের বিশেষত্ব হলো স্বাস্থ্যসেবা শিল্পে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ডাক্তারদের পাশাপাশি তাদের তাৎপর্য তুলে ধরে। দিনটি বিশ্বের নার্সদের প্রতি সম্মান দেখাতে উদযাপিত হয়।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেলের’ জন্মদিনকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মনোনীত করেছে। প্রতি বছর এই দিবস উপলক্ষে একটি নির্দিষ্ট থিম বেছে নেওয়া হয়। এ বছরের থিম হলো ‘আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যত’।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজীব, নার্সিং ইনচার্জ মেরী মর্জিনা, নার্সিং সুপারভাইজার লতিকা দাস, রুবিনা আক্তার, পারভীন আক্তার, লুৎফা বেগম, শারমিন সহ অন্যান্য সেবিকারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত