বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম
খাঁন আহম্মেদ হৃদয় পাশা বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ একটি স্বল্প আয়তনের জনবহুল দেশ।পরিবেশ দূষণ, বাঙালীর ভোজনপ্রিয়তা, সুস্বাস্থ্যে ও পুষ্টি সম্পর্কে উদাসীনতা প্রভৃতি কারণে আমাদের দেশের মানুষ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে মানুষের আয় বেড়েছে ঠিকই কিন্তু আয় বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা ব্যয়।প্রতিটি পরিবারের আয়ের একটি বড় অংশ চিকিৎসাখাতে ব্যয় হচ্ছে। যে কারণে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারে নেমে আসে অসহনীয় বিপর্যয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে বিবৃতি আছে যে চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। স্বাধীনতার পর থেকে বিশেষ করে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় সরকারি স্বাস্থ্য সেবার ব্যাপ্তি ও পরিসর সম্প্রসারিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হচ্চে। ★ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্দেশ্যঃ (ক) হাসপাতালে অন্তর্বিভাগীয় সেবা গ্রহণের ক্ষেত্রে দরিদ্র জনসাধারণের জন্য বিদ্যমান আর্থিক প্রতিবন্ধকতা দূর করা; (খ) দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে নিজস্ব পকেট হতে ব্যয় হ্রাসকরণ; (গ) চিকিৎসার বিপর্যয়মূলক ব্যয় থেকে দরিদ্রদের রক্ষা করা; (ঘ) স্বাস্থ্যখাতে কার্যকরী উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি;এবং (ঙ) স্বাস্থ্যখাতে দক্ষতা অর্জন এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ। এবিষয়ে বিস্তারিত তথ্য জনসাধারণের মাঝে পৌঁছে দিতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এসএসকে কার্ড এর প্রয়োজনীয়তা ও বর্তমান সরকারের এই মহৎই উদ্যোগকে জানাতে ছবি ও নাটিকা প্রচার করে,আজ বৃহস্পতিবার (১১ মে) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদ ভবনের সামনে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সুশীলন। দরিদ্রদের স্বাস্থ্য সেবায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, "এসএসকে কার্ড গ্রহণ করুন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিন" "চিকিৎসা নিয়ে চিন্তার শেষ স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে প্রচার সহযোগী মাধ্যম হিসেবে সর্বতা মাঠে কাজ করে চলছে "সুশীলন" আরও বিস্তারিত জানতে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এসময়ে ছবি ও নাটিকা প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল। জানা যায়,সরকারের বিনা মূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প (এসএসকে) প্রজেক্ট এর অধীনে দেশের প্রতিটি ইউনিয়নে দুই টি করে প্রচারণা মূলক কাজ চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় এ প্রচার অনুষ্ঠান শেষ হল আজ, এর আগে কাকড়াজানের বাগেরবাড়ীতে এ প্রচার অনুষ্ঠান ছবি ও নাটিকা প্রচার করা হয়। এছাড়াও ইউপি সদস্য মোঃ রুহুল আমীনসহ অনুষ্ঠান পরিচালনা করে মোঃ ইজির হোসেন এসিস্ট্যান্ট সহকারী পরিচালক সুশীলন ও ছবি ও নাটিকা প্রচার অনুষ্ঠানে শিল্পী ছিলেন, লিজা পারভিন, কমলা রাণী,সাথী বিশ্বাস,ইন্দ্র কুমার,মেহের রায়,শুভজিত,শেখর বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত