বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম
আজগর আলী হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ভুট্টা দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার সবুজ গাছ পশুর গোখাদ্য হিসেবে ব্যবহত হয়।হাঁস মুরগী ও মাছের খাদ্য হিসেবে ও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভুট্টা চাষের জন্যে মাটি বেলে -দোআঁশ ও দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্যে উপযোগী। হরিপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যে,গত বছরে ভুট্টা চাষে লাভবান হয়েছে কৃষক এবার ও লাভের আশায় লক্ষ মাত্রার অধিক ভুট্টা চাষ হয়েছে। তুলনা মূলক ভাবে অন্য ফসলের তুলনায় রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টা র বাম্পার ফলন হয়েছে। ভুট্টা দুই মৌসুমে আবাদ করা হয় একবার শীত মৌসুমে ডিসেম্বর -জানুয়ারী অগ্রিম আমন ধান কাঁটার পরপরই, আর একবার মার্চ -এপ্রিলের মাঝা মাঝিতে অগ্রিম ভুট্টার সময় লাগে বেশি এর ফলন ও বেশি এক বিঘা (৩৩শতক) জমিতে ৫০-৬০ মণ ভুট্টার ফলন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন বলেন,এ উপজেলায় এবার প্রায় ৬০০-৭০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। সরকার এ চাষে আগ্রহ সৃষ্টি করতে কৃষকদেরকে বিনামূল্যে উন্নত বীজ ও সার প্রদান করেন। দিন দিন বাড়ছে এ চাষের আবাদ তা ছাড়া রোগ বালাই এবং উৎপাদন খরচ কম হওয়ায় বাড়ছে ভুট্টা চাষের আবাদ। কৃষি কর্মকর্তা ভুট্টার উপকারিতা সম্পর্কে বলেন, ভুট্টায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তের লোহিত কণার প্রয়োজনীয় খনিজের চাহিদা পূরন করে, উচ্চ রক্ত চাপের ঝুকি কমায়। রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে ভুট্টায় থাকা ফাইটোকেমিক্যাল শরীরে ইন্সুলিনের শোষণ ও নিঃসরণ নিয়ন্ত্রণ করে।ভুট্টা সাধারণত সেদ্ধ ও পুড়িয়ে খাওয়া যায়। এছাড়া ও ভুট্টার পাতা গোখাদ্য হিসেবে, ডাটা মোচা জ্বালানি হিসেবে ব্যবহত হয়।কৃষি কর্মকর্তা আরো বলেন দেশে বানিজ্যিক ভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন পালন বেড়েছে। আর মাছের ও গবাদিপশুর খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়েছে ভুট্টার। তাই ভুট্টার চাহিদা থাকছে সব সময়। উপজেলার ৫নং সদর ইউনিয়নের দেহট্ট, বীরগড়,ভবানন্দপুর, খোলড়া,তোররা সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ভুট্টা নিয়ে চাষিদের ব্যস্ততা চলছে, জমি থেকে ভুট্টা তোলা, মেশিন দিয়ে ভুট্টা আলাদা করা, ভুট্টা সংগ্রহের পর গাছ কেটে জমি পরিষ্কার করাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাছে তারা। দেহট্ট গ্রামের কৃষক খতিবুর রহমান বলেন, এবার ভুট্টার ফলন ভালো, বাজারে দাম ও ভালো, এখন প্রতি বস্তা ৮০/৮২কেজি) ১৫০০-১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমি ৭ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। আর খরচ হচ্ছে বিঘা প্রতি ১০০০০-১২০০০ হাজার টাকা, কারণ সার, বিষ তেল শ্রমিক মজুরি দাম বেশি। তবুও আশা করি ভালো লাভ হবে। একই গ্রামের কৃষক একরামুল বলেন, আমি মানুষের জমি লিজ নিয়ে আবাদ করে থাকি আশা করি সব খরচ বাদ দিয়ে ও এবার ভালো একটা মুনাফা পাবো বিঘা প্রতি ১২০০০/১৫০০০ হাজার টাকা। ভবানন্দপুর (বটতলা) মহল্লার কৃষক রাজু বলেন, আমি এক একর জমিতে ভুট্টার চাষ করছি, দুয়েক দিনের মধ্যে মচা ভাঙ্গাবো ১৬০০ টাকা প্রতি বস্তা দরে বাইনামা নিয়ে নিছি, আমার মোট খরচ হয়েছে ৩৫ হাজার টাকা প্রায়, প্রত্যাশা আছে মোটা অংকের লাভ আসবে। এ দিকে তোররা গ্রামের পশু চিকিৎসক মোঃ রাসেল এর ভাষ্যে আমি ৯ বিঘা (৩একর) ভুট্টা আবাদ করেছি, এগুলো তে আগে ধান আবাদ করতাম। ধানের চিয়ে কম খরচে ভুট্টার চাষ করা হয়। এক দিকে খরচ কম অন্য দিকে ধরনের চিয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ প্রতি বিঘা জমিতে খরচ ১২০০০-১৩০০০ হাজার টাকা। এবার তাপদাহের কারণে বেশি বেশি পানি সেচ দিতে হয়েছে, এবং শ্রমিক খরচ বেশি সবমিলায় তবুও আশা রাখি ভালো একটা লাভ পাবো। এক বিঘা জমিতে ভাল জাতের হাইব্রিড বীজ বপন করলে ৫০-৬০ মণ আর জমি উর্বরতা বেশি থাকায় কোথাও কোথাও ৬৫-৭০ মণ ভুট্টা ঘরে তুলেন কৃষকরা। একই গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, এ বছর ৮ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি, আমিও আগে ধান উৎপাদন করতাম কিন্তু বর্তমানে ধানের চেয়ে কম খরচে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে এবং পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারবো। খোলড়া গ্রামের কৃষক আঃ হামিদ বলেন, এবার আমি ২ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। ধানের চিয়ে ভুট্টাই কম খরচ, ধরনের চিয়ে ভুট্টায় লাভ বেশি। ফলন ও ভালো হবে,দাম ও ভালো পাবো। হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চলতি বছরে ভুট্টা র চাষ ব্যাপক হয়েছে। ধানের চিয়ে ভুট্টার কম খরচ হওয়ায় এখন কার কৃষক রা ভুট্টা চাষের দিকে ঝুঁকছে । এজন্য কৃষকেরা ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন। এ ছাড়া সরকার কৃষি প্রনোদনা স্বরূপ কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছেন। সামনে বছর কৃষকরা ভুট্টা চাষে আরও আগ্রহী হয়ে উঠছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত