বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯ এএম
মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ভেতর প্রবেশ করা ও নকল করার অপরাধে পাঁচ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার এবং সহায়তা করার অপরাধে ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কদম রসুল হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ১. নাঈম ইসলাম ২. ওলিউল্লাহ ৩. তপন চন্দ্র বর্মণ ৪. প্রদীপ চন্দ্র ও কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ১ শিক্ষার্থী।
বিষয় নিশ্চিত করেছেন ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব দিলরুবা বেগম।
তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার গনিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন চার পরীক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করেন। এ অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ সময় আরেক শিক্ষার্থী নকল করার অপরাধে বহিষ্কার করা হয়।
এ দিকে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন ও নকল করার সহায়তার ঘটনায় দুই শিক্ষকের নামে ভূল্লী থানায় মামলা করেছেন কেন্দ্র সচিব দিলরুবা বেগম।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, কে. কে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ ও জাকির হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে যাওয়ার অপরাধে চার শিক্ষার্থী ও দুই জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) ৪২ নং আইনের ৯ (খ) /১২/১৩ মোবাইল ফোনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ও সহায়তা করার অপরাধে মামলা হয়েছে।
অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত