বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ পিএম
নইমুল হক নায়ুম,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দেড় হাজার ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কথিত সাংবাদিক নেতা আল মনসুরকে আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ওই নেতার সার ও কীটনাশক দোকানে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার ইয়াবা পাওয়া যায়।
মঙ্গলবার রাত ৯টায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ নাগরিক ভাবনা পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতা আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের গোলাম মাস্টারের ছেলে ও বালিয়াডাঙ্গী প্রেস ইউনিটি নামক কথিত সাংবাদিক সংগঠনের সভাপতি।
ফরহাদ আকন্দ নাগরিক ভাবনা পত্রিকাকে বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বিকেলে আমরা টিমসহ ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে তাঁর সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ব্যাগে ১ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। উপস্থিত লোকজনের সামনে আওয়ামী লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন, যার ভিডিও আমাদের নিকট রয়েছে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এই কর্মকর্তা আরও জানান, ‘মাদক কারবারের সঙ্গে বরখাস্ত হওয়া সেনাসদস্য আলিমুদ্দিনের ছেলে ফারাজ উদ্দীন জড়িত আছে বলে ইয়াবা উদ্ধারের সময় স্বীকার করেছেন আল মনসুর। ফারাজ উদ্দীন উপজেলার আমজানখোর ইউনিয়নের বাসিন্দা। তাকে ধরা যায়নি।’
এ ঘটনায় আল মনসুর ও ফারাজ উদ্দীনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানান ফরহাদ আকন্দ।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘আগামীকাল বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত