বগুড়া ৫ শেরপুর ধুনটে আগাম নির্বাচনী প্রচারণা শুরু।

sub-editor    ১২:২৭ পিএম, ২০২৩-০৫-০৯    22

বগুড়া ৫ শেরপুর ধুনটে আগাম নির্বাচনী প্রচারণা শুরু।

বিশেষ প্রতিনিধি, বগুড়ার শেরপুরের রাজনীতিতে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নড়েচড়ে বসছেন শেরপুর-ধুনটের রাজনীতিকরা। কেউ কেউ প্রচারণায় এবং গণসংযোগে নেমেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো প্রায় সাত মাস বাকি। তবুও নির্বাচনের  প্রস্তুতি শুরু প্রার্থীদের। তবে, নির্বাচনী  ডামাডোলে এগিয়ে সরকারি দল আওয়ামী লীগের নেতারা। ”সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনারা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এদেশের মানুষের সেবার সুযোগ দিবেন। আর আমরাও আমাদের এই এলাকার আরও উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ।’’এমনই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই বৃদ্ধি পাচ্ছে সরকারি দল আওয়ামী লীগের নেতাদের তোড়জোড়।  পবিত্র রমজানের শুরু থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি এবং শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে নগদ অর্থ সহযোগিতা প্রদান ও বস্ত্র বিতরণ করে আসছিলেন, ঈদ পরবর্তী গণসংযোগও করছেন। এরপর থেকেই গতি বাড়িয়েছেন দলীয় ফোরামে নৌকার টিকিটের জন্য লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। প্রার্থীরা কে কার চেয়ে বেশি এগিয়ে থাকবেন- এ নিয়েও চলছে প্রতিযোগিতা। সরকারি দল আওয়ামী লীগের হয়ে নৌকার টিকিটের লড়াইয়ের মাঠে রয়েছেন তারা। এ দুজন ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির নির্বাহী সদস্য, সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম জয়ের নাম আওয়ামীলীগের টিকেট প্রত্যাশীদের তালিকায়। তিনিও ঈদ পরবর্তীর সময়ে শুভেচ্ছা বিনিময়ের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত তার অনুকূলে হলে নির্বাচনে নামবেন বলে জানিয়েছেন তিনি।  এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সার্জেন্ট সি এইচ এম রেজাউল করিম। ২৬ শে মার্চ এর শুভেচ্ছা সমন্বিত পোস্টার লাগিয়েছেন তিনি শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায়। শোষন মুক্ত  সমাজ এবং এলাকার উন্নয়নের শীর্ষে অবস্থান নেবার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।  আবার পরোক্ষ নির্বাচনী প্রচারনায় রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবির উদ্দিন। নির্বাচনের পরিবেশ বজায় থাকলে তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বদ্ধপরিকর।  বিএনপি’র তরফ থেকে এখনো কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। নীরব রয়েছেন বিরোধী জোটের নেতারা। তারা এখনই নির্বাচন নিয়ে ভাবছেন না। অপেক্ষায় রয়েছে দলীয় সিদ্ধান্তের। দলীয় সিদ্ধান্ত নির্বাচন কেন্দ্রিক হলে, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বি এন পি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান হারেজ দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলীয় সিদ্ধান্ত অনুকূলে থাকলে তিনি নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন।  এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিচ্ছে না বিএনপি। এমনটা শোনা গেলেও আগামীতে সংসদ নির্বাচনে কী সিদ্ধান্ত আসে সেটি জানতে অপেক্ষা করতে হবে। বিএনপি ছাড়া অন্যান্য দলের নেতারাও একইভাবে আলোচনায়ও আছেন। তারাও নির্বাচনের প্রস্তুতি হিসেবে এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ