বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫ পিএম
গাউছ-উর রহমান।।মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর-কালকিনি সড়কের ডাসার উপজেলার সনমান্দি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে ৩ যাত্রী আহত হয়। তবে মাদারীপুর পরিবহনের ওই বাসটিতে কোনো যাত্রী না থাকায় খাদে পড়ে গিয়েও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ৬ মে-২০২৩ খ্রিঃ শনিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, কালকিনির ভূরঘাটা থেকে মাদারীপুর পরিবহনের একটি বাস সনমান্দি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এতে পরিবহনটিও পাশে খাদে পড়ে যায়। কিন্তু বাসে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। অপরদিকে ইজিবাইকে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর আহত হলেও কেউ মারা যায়নি। পরে স্থানীয়রা ইজিবাইকের যাত্রীদের উদ্ধার করে মাদারীপুর ও কালকিনি হাসপাতালে ভর্তি করেন। পরে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের খোঁজ-খবর নেন। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, ‘বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুটো বাহনই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসে যাত্রী না থাকায় খাদে পড়েও বড় ক্ষতি হয়নি। আর ইজিবাইকের তিনজন আহত হয়েছে। তবে বড় ধরণের দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। ইজিবাইকটি ধুমরে-মুচড়ে গেলেও কেউ মারা যায়নি।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত