বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫ পিএম
মোঃমহিউদ্দীন আহম্মদ বাপ্পী,বিশেষ প্রতিনিধি:
বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারতগামী তানভীর রহমান (২৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পেট থেকে ২ পিচ (২৩২ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। রবিবার (৭ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক পাসপোর্ট যাত্রী তানভীর ঢাকা জেলার দোহার থানার মজিবুর রহমানের ছেলে। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, গোপন খবরে জানতে পারি, ভারতগামী এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে, চেকপোস্ট ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। পরে, ওই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে, তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে স্বর্ণের কথা অস্বীকার করলে, তাকে পরীক্ষা নিরীক্ষার পরে সে পেটের মধ্যে স্বর্ণের কথা স্বীকার করে। এবং তার পেট থেকে এসময় বেলুনের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৬ লক্ষ ২৪ হাজার টাকা। এবং সরকারী ট্রেজারীতে স্বর্ণগুলো জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত