বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫ পিএম
ক্রাইম রিপোর্টার সোহেল :
পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ২গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত আবুল হোসেন নামক জনৈক ব্যাক্তি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলা দায়ের করেন। আবুল হোসেন হাওলাদার বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের শিবপুরের মৃত আবুল কাশেমের সন্তান। তিনি সাংসদ আ স ম ফিরোজ এর অনুসারী। ৩৫জন আসামি করে মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে উক্ত মামলায় দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন তালুকদার সবুজ,প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি,দৈনিক দেশবার্তার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফিরোজ আলম ও প্রেসক্লাব বাউফলের সাংগঠনিক সম্পাদক দৈনিক একুশের বাণী পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি লিংকন মাহমুদকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।শিক্ষক সবুজ তালুকদার বলেন আমি রাজনৈতিক হয়রানির শিকার, বঙ্গবন্ধুর জন্মদিনে সৃষ্ট সংঘর্ষের সময় আমি ঘটনাস্থলেই ছিলাম না, সংঘর্ষ স্থলের ভিডিও ফুটেজ রয়েছে যা সাংবাদিক এবং প্রশাসনের কাছে রয়েছে আমি কোন ভিডিও ফুটেজে নেই, আমি অসুস্থ মানুষ আমার ডান হাত ভাঙ্গা, গত ০৯-০৩-২০২৩ খৃঃ বরিশাল রাহাত আনোয়ার জেনারেল হসপিটালে আমার হাতের অপারেশন হয় এবং ২২- -৩ -২০২৩ খৃঃ পর্যন্ত আমি ডাক্তারের পর্যবেক্ষণে ছিলাম, আমি মিথ্যা মামলা থেকে মুক্তি চাই, সাংবাদিক ফিরোজ আলম বলেন উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর জন্মদিনে সার্বক্ষণিকভাবে আমি সাংবাদিকতার দায়িত্ব পালন করেছি,আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সাংবাদিক লিংকন মাহমুদ বলেন ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই সাংবাদিকতা দায়িত্ব পালন করতে গেলে যদি মিথ্যা মামলায় পড়তে হয় এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না, অবিলম্বে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। সাংবাদিকদের মিথ্যা মামলা দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে প্রেসক্লাব বাউফলের সকল সাংবাদিকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সর্বস্তরের সাংবাদিক মহল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত